Thursday , 20 November 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

প্রতিবেদক
Probashbd News
November 20, 2025 3:34 pm

বুনিয়াদি প্রশিক্ষণরত ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে (সহকারী কমিশনার) চাকরিচ্যুত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চাকরি হারানো ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন- ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার কাজী আরিফুর রহমান, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার অনুপ কুমার বিশ্বাস ও পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নবমিতা সরকার।

এ বিষয়ে সিনিয়র সচিব এহছানুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের বর্ণিত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। এ ক্ষেত্রে চাকরিকালীন সময়ে তাদের কাছে সরকারের কোনোপ্রকার আর্থিক পাওনা থাকলে তা দ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী আদায়যোগ্য হবে।

তবে কী কারণে এই ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাকরিচ্যুত করা হয়েছে, প্রজ্ঞাপনে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী, শিক্ষানবিশ মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবিশীর সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ ব্যতিরেকে সরকার সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করতে পারবে।

 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ফখরুলের বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক মিথ্যাচার : কাদের

ফখরুলের বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক মিথ্যাচার : কাদের

স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি: অর্থ উপদেষ্টা

‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন জঘন্য প্রকল্প’

‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন জঘন্য প্রকল্প’

তথ্যমন্ত্রী মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন : রিজভী

তথ্যমন্ত্রী মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন : রিজভী

হঠাৎ বিস্ফোরণে সবুজ হয়ে গেল তুরস্কের আকাশ

হঠাৎ বিস্ফোরণে সবুজ হয়ে গেল তুরস্কের আকাশ

আফগানিস্তান নিয়ে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি তালেবানকে

আফগানিস্তান নিয়ে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি তালেবানকে

চীনা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়নে দুই বাংলাদেশি নির্বাচিত

চট্টগ্রামে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম

চার জিম্মিকে উদ্ধারের সময় ৪৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার কারণ জানালেন সিআইডি প্রধান

পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার কারণ জানালেন সিআইডি প্রধান