Wednesday , 6 October 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার

প্রতিবেদক
Probashbd News
October 6, 2021 12:33 pm
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় এ সভা হবে।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো কার্যসূচিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের ‘সংসদীয় বোর্ড’ এবং ‘স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড’-এর সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সিরাজগঞ্জ-৬ উপ-নির্বাচন, কয়েকটি উপজেলা ও পৌরসভা এবং ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ করে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে মনোনয়ন বোর্ড।

সর্বশেষ - সাহিত্য