Thursday , 11 November 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সেমিফাইনালে রিজওয়ান-মালিকের খেলা নিয়ে শঙ্কা

প্রতিবেদক
Probashbd News
November 11, 2021 5:05 am
সেমিফাইনালে রিজওয়ান-মালিকের খেলা নিয়ে শঙ্কা

 স্পোর্টস ডেস্ক 

দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। তাদের ওপর ভর করেই দল গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে। কিন্তু পাকিস্তানের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাদের না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তারা উভয়েই মাঝারি মাত্রায় ফ্লুতে আক্রান্ত।

সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।

খবরে বলা হয়, মালিক ও রিজওয়ানের বদলে খেলতে পারেন সরফরাজ আহমেদ ও হায়দার আলী।

পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ব্যবস্থাপক ইব্রাহিম বাদিস বলেন, শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ানের কোভিড টেস্ট করা হয়েছে। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু চিকিৎসক তাদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সেমিফাইনাল ম্যাচের আগে এ দুই খেলোয়াড় মেডিকেল চেকআপ করতে যাবেন বলে জানা গেছে।

এদিকে মালিক ও রিজওয়ান বুধবার অনুশীলনে ছিলেন না।

দুবাইয়ে রাত ৮টায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। এখন পর্যন্ত পাকিস্তান কোনো ম্যাচ হারেনি। 

অস্ট্রেলিয়ার সঙ্গেও পাকিস্তানের পূর্বের ইতিহাস বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত সংক্ষিপ্ত এ সংস্করণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান জিতেছে ১৩ ম্যাচ, পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জিতেছে ৯টি। একটি ম্যাচের কোনো ফল হয়নি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
বিদেশি কর্মী নিপীড়নের অভিযোগ মালয়েশিয়ার অর্থনীতির জন্য হুমকি

বিদেশি কর্মী নিপীড়নের অভিযোগ মালয়েশিয়ার অর্থনীতির জন্য হুমকি

ইতালি সফরের অনুমতি পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়

ইতালি সফরের অনুমতি পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়

‘ফ্রি ম্যান অব দ্য সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ড পেলেন নুরুজ্জামান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ডনবাস অঞ্চলে ৩০০ মাইল দীর্ঘ রণক্ষেত্র

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে যা বললেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী

আফগান শরণার্থী ঠেকাতে সীমান্তে দেয়াল নির্মাণকাজ জোরদার তুরস্কের

আফগান শরণার্থী ঠেকাতে সীমান্তে দেয়াল নির্মাণকাজ জোরদার তুরস্কের

বন্যায় নিউইয়র্কে জরুরি অবস্থা জারি, নিহত ৯

বন্যায় নিউইয়র্কে জরুরি অবস্থা জারি, নিহত ৯

মালয়েশিয়া বিমানবন্দরে কর্মী বুঝে নিতে হবে নিয়োগকর্তাদের

বাংলাদেশিদের হাতের ছোঁয়ায় দেশি-বিদেশি শাক-সবজিতে মরুভূমির চারদিক সবুজ

মিশিগানে ভায়োলেটসের বর্ষপূর্তিতে নারী উদ্যোক্তাদের মিলনমেলা