Saturday , 24 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুক্তরাষ্ট্রে ধসে যাওয়া ভবনে পাওয়া গেল ৯৭ লাশ

প্রতিবেদক
Probashbd News
July 24, 2021 8:20 am
যুক্তরাষ্ট্রে ধসে যাওয়া ভবনে পাওয়া গেল ৯৭ লাশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে গত ২৪ জুন মধ্যরাতে ধসে যাওয়া বহুতল ভবনটিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ পর্যন্ত অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে ৯৭ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজদের মধ্যে এখনও একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। খবর বিবিসির।

মিয়ামির সাগর তীরবর্তী সার্ফসাইড এলাকায় চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ নামের ১৫৬ ইউনিটের ১২তলা অ্যাপার্টমেন্টের বড় একটি অংশ স্থানীয় সময় গত ২৪ জুন রাতে ধসে পড়ে। ঘটনার সময় ভবনটির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়েছিলেন।

কী কারণে ভবনটির একটি অংশ ধসে পড়ল তা এখনও পরিষ্কার হয়নি। কিন্তু ২০১৮ সালে প্রকৌশলীদের একটি নিরীক্ষা প্রতিবেদনে ৪০ বছরের পুরনো ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজে কাঠামোগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল।      

১৯৮১ সালে নির্মিত এ ভবনটি ধসে যাওয়ার আগে সংস্কারকাজ চলছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কুকুর, ক্যামেরা, সোনার, ইনফ্রারেড স্ক্যানার ও ভারি যন্ত্রপাতি ব্যবহার করে গত এক মাস ধরে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে খুঁজে দেখছেন, ভেতরে জীবিত কারও উপস্থিতি পাওয়া যায় কিনা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

ইতালিতে বাংলা স্কুল মনফালকনে গরিঝিয়া এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বই বিতরণী সম্পন্ন

বড়দিনেও যুদ্ধবিরতি দেবে না রাশিয়া

সরকারিভাবে ৬ মাসের মধ্যে কোভিড টিকা উৎপাদনের সুপারিশ

সরকারিভাবে ৬ মাসের মধ্যে কোভিড টিকা উৎপাদনের সুপারিশ

২০ এপ্রিল বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

শিক্ষা-চাকরির দাবিতে দিল্লিতে আফগান শরণার্থীদের বিক্ষোভ

শিক্ষা-চাকরির দাবিতে দিল্লিতে আফগান শরণার্থীদের বিক্ষোভ

ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নারীর শ্লীলতাহানি, আ.লীগ নেতার ২ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধুর শেখানো রাজনীতিই করে যাচ্ছেন শেখ হাসিনা: সেতুমন্ত্রী

বঙ্গবন্ধুর শেখানো রাজনীতিই করে যাচ্ছেন শেখ হাসিনা: সেতুমন্ত্রী

গাজায় মানবিক কনভয়ে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা