বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সচিবদের প্রতি ৯ নির্দেশনা প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাসহ সচিবদের উদ্দেশে নয়টি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবদের বৈঠককালে এসব নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সচিবদের প্রতি নির্দেশনাগুলো হলো—
-সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ দিতে হবে।

-সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে ও মতামত নিতে হবে।

– জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার ওপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।

-নতুন বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

-দুর্নীতির মূলোৎপাটন করে, সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে।

– সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

– সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূর করতে হবে।

– সৃষ্টিশীল, নাগরিকবান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয়/বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা দাখিল করবে, যা নিয়মিত মূল্যায়ন/পরিবীক্ষণ করা হবে।

– ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে।

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা।

সাধারণত সচিব সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এবার এ বৈঠকের জন্য বিস্তারিত এজেন্ডা ছিল না।

এর আগে গত ১৩ আগস্ট প্রথমবার সচিবদের সঙ্গে পরিচিত হন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ওই সভায় ২৫ মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। কৃচ্ছ্রতাসাধন, তারুণ্যের শক্তি কাজে লাগানো, নিত্যপণ্যের সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখা, জনস্বার্থ সম্পর্কিত ফাইলকে অগ্রাধিকার দেওয়া, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করাসহ সচিবদের উদ্দেশে সেই সভায় আট দফা নির্দেশনা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেনের সামরিক বাহিনী আরও ৫ লাখ সেনা চায়-জেলেনস্কি

বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলল সিঙ্গাপুর

বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলল সিঙ্গাপুর

৮০ জন নারীকে পাচার করেছে চক্রটি

৮০ জন নারীকে পাচার করেছে চক্রটি

শ্রীনগরে র‌্যাবের অভিযানে ২৫ হাজার ৭১ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

‘২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে’

গ্রেফতার এড়াতে লাইভে আত্মহত্যার হুমকি দিলেন অভিনেত্রী

গ্রেফতার এড়াতে লাইভে আত্মহত্যার হুমকি দিলেন অভিনেত্রী

মালবাহী বাণিজ্যিক জাহাজ চলাচলের উদ্যোগ বাংলাদেশ-মালদ্বীপের

যেভাবে স্মাটফোনের নিয়ন্ত্রণ নেয় ‘পেগাসাস স্পাইওয়্যার,’ ঝুঁকি এড়াবেন কীভাবে?

যেভাবে স্মাটফোনের নিয়ন্ত্রণ নেয় ‘পেগাসাস স্পাইওয়্যার,’ ঝুঁকি এড়াবেন কীভাবে?

ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, বিকেলেই হল ছাড়ার নির্দেশ

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ