Tuesday , 21 May 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সিঙ্গাপুরগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে যাত্রীর মৃত্যু, আহত ৩০

প্রতিবেদক
Probashbd News
May 21, 2024 6:47 pm

সিঙ্গাপুরগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে যাত্রীর মৃত্যু, আহত ৩০

ঝড়ের কবলে পড়ে বিমানে তীব্র ঝাঁকুনিতে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।

মঙ্গলবার (২১ মে) সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক বিবৃতিতে হতাহতের এই তথ্য জানানো হয়। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটে মোট ২১১ জন যাত্রী ও ১৮ জন ক্রু ছিলেন।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, আমরা বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু ও অন্যান্যদের আহত হওয়ার তথ্য নিশ্চিত করছি।

লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৩২১ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে ঝড়ের কবলে পড়ে সেটি। এই ঘটনার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটের পাইলট মঙ্গলবার ব্যাংককের দিকে বিমানের গতিপথ পরিবর্তন করেন।

সিঙ্গাপুর এয়ারলাইন্স বলছে, হিথরো বিমানবন্দর ছেড়ে আসা বিমানটি থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল পৌনে ৪টায় থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

তবে যে যাত্রী মারা গেছেন তিনি কোন দেশের নাগরিক সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এমননি তিনি সাধারণ যাত্রী নাকি ক্রু সদস্য সে বিষয়েও কোনও তথ্য দেয়া হয়নি।

সর্বশেষ - বিনোদন