Thursday , 28 October 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কে এই বার্সেলোনার সাময়িক কোচ সার্জি বার্জুয়ান?

প্রতিবেদক
Probashbd News
October 28, 2021 1:25 pm
কে এই বার্সেলোনার সাময়িক কোচ সার্জি বার্জুয়ান?

রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর সাময়িক সময়ের জন্য স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে সার্জি বার্জুয়ানকে। সদ্যবিদায়ী কোম্যানের মতো বার্জুয়ানও সাবেক বার্সেলোনা ফুটবলার।

খেলোয়াড়ি জীবনে ১৯৯০ থেকে ১৯৯২ পর্যন্ত খেলেছেন বার্সা সি টিমে। এরপর ১৯৯২-১৯৯৩ মৌসুমে খেলেছেন বার্সা বি টিমে। পরে ১৯৯৩ থেকে ২০০২ পর্যন্ত তিনি বার্সার মূল দলে লেফট ব্যাক হিসেবে খেলেছেন।

বার্সেলোনার মূল দলে সুযোগ পাওয়ার পরপরই ১৯৯৪ সালে স্পেনের জাতীয় দলের হয়ে সান্তা ক্রুজ দে তেনেরিফে পোল্যান্ডের সাথে বন্ধুত্বপূর্ণ খেলায় অভিষেক হয় বার্জুয়ানের। যেখানে তিনি জাতীয় দলের হয়ে তার একমাত্র গোলটি করেন।

তিনি ১৯৯৪ ফিফা বিশ্বকাপ, ১৯৯৬ উয়েফা ইউরো কাপ, ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো কাপসহ মোট ৫৬টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেন। ফুটবল থেকে অবসর নেওয়ার আগে তিন বছর অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেন।

কোচিং ক্যারিয়ারেও তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি দায়িত্ব পালন করেছেন অনেক ক্লাবের হয়েই। তার কোচিং ক্যারিয়ার শুরু হয় বার্সেলোনা যুব দলকে দিয়ে। ২০০৯ থেকে ২০১১ অবদি দায়িত্ব পালন করেন সেখানে।

তারপর তিনি অন্যান্য স্প্যানিশ ক্লাবে কোচিং করান এবং আরও কয়েক দেশের ক্লাবের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সবশেষ ২০২১ সালে চাইনিজ এক ক্লাব থেকে তিনি যোগ দেন বার্সার বি দলের হেড কোচ হিসেবে।

উল্লেখ্য, চলতি মৌসুমের শুরু থেকেই সময় খারাপ যাচ্ছে বার্সালোনার। ছোট ছোট টিমের সঙ্গে ম্যাচ জিততেও খেতে হচ্ছে নাকানিচুবানি আর বড় দলের বিপক্ষে যেনো পরাজয় প্রায় নিশ্চিত। সবশেষ বুধবার রাতে রায়ো ভায়োকানোর কাছে হারের পর ডাচ কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করে বার্সেলোনা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর যেন সৃষ্টি না হয়: ওবায়দুল কাদের

এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর যেন সৃষ্টি না হয়: ওবায়দুল কাদের

দক্ষিণ সুদানে পররাষ্ট্রমন্ত্রী, শান্তিরক্ষা মিশন পরিদর্শনে যা বললেন

দক্ষিণ সুদানে পররাষ্ট্রমন্ত্রী, শান্তিরক্ষা মিশন পরিদর্শনে যা বললেন

না ফেরার দেশে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ও উত্তেজনা: রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

ঢাকা-চেন্নাই রুটে ৫ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট শুরু

ঢাকা-চেন্নাই রুটে ৫ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট শুরু

দুই পাকিস্তানি সুন্দরীর প্রেমে মজেছেন শোয়েব!

সিপিএলে দল পেলেন সাকিব

গণতন্ত্রকামীদের হুমকিতে মিয়ানমারে ৮০ কর্মকর্তার পদত্যাগ

গণতন্ত্রকামীদের হুমকিতে মিয়ানমারে ৮০ কর্মকর্তার পদত্যাগ

মোহাম্মদ হাশেম সম্মাননা পদকের জন্য মনোনীত হয়েছেন টিম ওয়ান জিরো ওয়ান এর সংগঠক লিটন সরকার

মোহাম্মদ হাশেম সম্মাননা পদকের জন্য মনোনীত হয়েছেন টিম ওয়ান জিরো ওয়ান এর সংগঠক লিটন সরকার

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার