Monday , 25 March 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গুগল ড্রাইভ ব্যবহারকারীদের সতর্কবার্তা

প্রতিবেদক
Probashbd News
March 25, 2024 2:28 pm

অনেকেই ব্যক্তিগত বা অফিসের কাজে নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করে থাকেন। অনলাইনে নিরাপদে ফাইল ও ছবি সংরক্ষণ ও বার্তা আদান-প্রদানের সুযোগ থাকায় গুরুত্বপূর্ণ অনেক তথ্যও সংরক্ষণ রাখেন ড্রাইভে। তবে সম্প্রতি গুগল ড্রাইভ ব্যবহারকারীদের লক্ষ্য করে স্প্যাম বার্তা পাঠানোর ঘটনা শনাক্ত করেছে। এ বিষয়ে গুগল ড্রাইভ ব্যবহারকারীদের সতর্ক থাকতেও বলেছে প্রতিষ্ঠানটি। যদিও সমস্যা সমাধানে গুগল কাজ করছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ড্রাইভে একটি হুমকির সম্ভাবনা রয়েছে অর্থাৎ গুগল ড্রাইভে স্প্যাম আক্রমণের ঝুঁকি বেড়েছে। কিছু ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে সন্দেহজনক ফাইল খুঁজে পাচ্ছেন, যেগুলোকে ডাউনলোড করতে বলা হচ্ছে। গুগল জানিয়েছে এই ফাইলগুলো আসলে ম্যালওয়্যার বা ফিশিং আক্রমণ জাতীয় কিছু হতে পারে, যা ব্যবহারকারীদের ডিভাইস এবং ডাটার ক্ষতি করতে পারে। প্রতিষ্ঠানটি জানায়, ড্রাইভ ব্যবহারকারীরা যদি কোনো সন্দেহজনক ফাইল খুঁজে পান, অবিলম্বে সেটিকে স্প্যাম বিভাগে রাখুন। সেই সঙ্গে অপরিচিত কোনো লিংক বা ফাইলে ক্লিক করা থেকে বিরত থাকুন। তবে ভুল করে সন্দেহজনক ফাইল গ্রহণ করলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। ফাইলটি নজরে পড়লে সেটিকে রিপোর্টও করা যেতে পারে।
ফাইলটি যদি স্মার্টফোনে আসে স্ক্রিনের শীর্ষে তিনটি বিন্দু দেখা গেলে সেখানে ক্লিক করুন এবং তারপর রিপোর্ট বিকল্পটি ক্লিক করুন
যদি কম্পিউটারে ফাইলটি খুলে থাকেন তবে সেটিতে রাইট ক্লিক করুন। এর পরে স্ক্রিনে ‘ব্লক’ বা ‘রিপোর্ট’ বিকল্পটি দেখতে পাবেন যা নির্বাচন করতে পারেন।

সর্বশেষ - বিনোদন