বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ 

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ২৯, ২০২২ ৬:৫৯ পূর্বাহ্ণ

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই, ধর্মপুর ও নোয়াখালী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়ছে ।

নোয়ান্নই ইউনিয়নের শিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন মহিমা আক্তার (৪০)। তিনি ঢাকা পোস্টকে বলেন, ইভিএম এ ভোট দিয়েছি, ভোট খুব সহজ। ভালোভাবে ভোট দিয়েছি।

শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্ট্রেচারে করে ভোট দিতে আসা আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, এবারই প্রথম ইভিএম এ ভোট দিয়েছি। খুব ভালো হচ্ছে ভোট। সহজে ভোট দিলাম।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন আনসার, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু করেছি। ভোট চলবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত। এখানে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে।

নোয়ান্নই ইউনিয়নের নৌকার প্রার্থী দিলদার হোসেন জুনায়েদ ঢাকা পোস্টকে বলেন, আমি সর্বপ্রথম ভোট দিয়েছি। সুন্দরভাবে ভোট চলছে। আমি নৌকার বিজয়ে শতভাগ আশাবাদী।

সদর উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সদর উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্যপদে ৯৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৬০ জনসহ মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৮টি কেন্দ্রের ২৫৯টি বুথে ইভিএমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে। ধর্মপুর ইউনিয়নে ৩১ হাজার ৭৫৬ জন, নোয়ান্নই ইউনিয়নে ২৫ হাজার ৮০৯ জন ও নোয়াখালী ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করছেন ২৬ হাজার ৫৭৫ জন ভোটার।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মযজ্ঞে বদলে যাচ্ছে দ.সুদান

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরো দুই ট্রাস্টি রেহেনা ও বেনজীরকে দুদকে তলব

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরো দুই ট্রাস্টি রেহেনা ও বেনজীরকে দুদকে তলব

ইরান৪৫০ কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে

লিটন-মুশফিকের রেকর্ড জুটিতে রানের পাহাড়

লিটন-মুশফিকের রেকর্ড জুটিতে রানের পাহাড়

লঞ্চে আগুন: কাজ শুরু করেছে তদন্ত কমিটি

লঞ্চে আগুন: কাজ শুরু করেছে তদন্ত কমিটি

সেরা হয়েও কান্না প্রীতির, অভিজ্ঞতায় পেনাল্টি জয়নবের

আর্জেন্টিনার গোলকিপারের কাণ্ডে বিস্মিত নেটিজেনরা

আর্জেন্টিনার গোলকিপারের কাণ্ডে বিস্মিত নেটিজেনরা

ইতালিতে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ৭

ইতালিতে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ৭

যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে রাফার নিয়ন্ত্রণ নিতে অটল ইসরায়েল