বুধবার , ১ ডিসেম্বর ২০২১ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিল সরকার

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১, ২০২১ ৮:৪৭ পূর্বাহ্ণ
দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিল সরকার

করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে প্রবাসীদের মধ্যে যারা দেশে ফিরতে চান, তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। 

এখন থেকে প্রবাসে থাকা বাংলাদেশিদের দেশে আসতে হলে ৪৮ ঘণ্টা আগে করোনা রিপোর্ট দেখাতে হবে, যা  আগে ছিল ৭২ ঘণ্টা। 

মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

তিনি বলেন, যেসব যাত্রী আফ্রিকা থেকে আসবে, তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে নিতে বলেছি। একই সঙ্গে তাদের ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে। 

মন্ত্রী আরও জানান, যে কোনো দেশ থেকেই করোনা টেস্ট ছাড়া কেউ এলে তাকে অবশ্যই ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে। 

তিনি বলেন, কোয়ারেন্টিনের জন্য আমাদের আগের যে হোটেলগুলো ছিল, সেগুলোতে লোকজন অনেক কম। তাই অনেকে আবারও তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে গেছেন। আমরা আবারও তাদের আহ্বান জানাচ্ছি এবং সেগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থা করছি। 

‘আমরা বিমানবন্দর, স্থলবন্দরসহ দেশের সব প্রবেশ পথে নির্দেশনা জারি করেছি, যেন ওমিক্রনের সংক্রমণ থেকে বাঁচতে পারি। সবাই সহযোগিতা করলে আশা করছি আমরা সফল হব।’ 

প্রবাসীদের আপাতত দেশে না আসার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, যারা এ দেশ থেকে বিদেশে কর্মরত আছেন, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা আছেন, প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেন। কারণ একসঙ্গে যদি আফ্রিকা থেকেই ২০ হাজার লোক দেশে চলে আসেন, আমরা কিন্তু সবাইকে কোয়ারেন্টিনের ব্যবস্থাও করতে পারব না।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

কুমার বিশ্বজিতের ছেলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ১৫ হাজার মানুষ পানিবন্দি

ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেব না: ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেব না: ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনের বাঘের গলায় স্যাটেলাইট ট্র্যাকার, খরচ: তিন কোটি ছাবিবশ লক্ষ

কমলা হ্যারিসের বাড়ি বিক্রি হলো ১৬ কোটিতে

কমলা হ্যারিসের বাড়ি বিক্রি হলো ১৬ কোটিতে

দেশ পরিচালনায় আওয়ামী লীগ সব ক্ষেত্রে ব্যর্থ: ফখরুল

দেশ পরিচালনায় আওয়ামী লীগ সব ক্ষেত্রে ব্যর্থ: ফখরুল

অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ, গ্রেফতার শতাধিক

অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ, গ্রেফতার শতাধিক

নিউইয়র্কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

নিউইয়র্কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ৩ ফুটবলারকে গুলি করে হত্যা

আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা