Tuesday , 15 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আমিরাতে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদক
Probashbd News
November 15, 2022 4:41 am

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত একটি অভিযান চলার সময় একটি ভবনের তিনতলা থেকে লাফিয়ে পড়ে মুহাম্মাদ আনোয়ার হোসেন (৩৪) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সজিব নামে আরও এক বাংলাদেশি।

নিহত আনোয়ারের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। তার বাবার নাম আব্দুল হাই জমাদ্দার। দুর্ঘটনায় আহত একই জেলার অপর বাংলাদেশি মুহাম্মদ সজিব (২৮) স্থানীয় শেখাবুত হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবার নাম সিকান্দর মাতবর।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মুহাম্মদ আব্দুল আলীম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার আট বছর ধরে আবুধাবিতে বসবাস করছিলেন এবং ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে একটি কোম্পানিতে কাজ করতেন। ‘নিয়মিত বেতন না পাওয়ায়’ তিনি কোম্পানি থেকে পালিয়ে আসেন এবং অবৈধ হয়ে পড়েন। অন্যদিকে সজীব ভিজিট ভিসায় আবুধাবি এসে অবৈধ হয়ে পড়েছিলেন বলে জানা গেছে।

দূতাবাসের শ্রম কাউন্সেলর মুহাম্মদ আব্দুল আলীম মিয়া জানান, নিহতের মরদেহ সোমবার স্থানীয় সময় রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পাঠানো হবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

পিকে হালদারের পৈতৃক বাড়িতে ভাঙা টিনের ঘর

গ্রিসে এক বাংলাদেশি নারীকে ছুরিকাঘাত করে হত্যা

কোলাপাড়া ইউপি চেয়ারম্যান বাবু’র দায়িত্ব গ্রহন উপলক্ষে আলোচনা সভা

মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী, বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৪৯০ জন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার

শপথ নিলেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত

‘পদ্মা সেতু’ই নাম, প্রজ্ঞাপন জারি

এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু, যে শিক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবে

এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু, যে শিক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবে

১০ মিনিটের পথ যেতে ঘণ্টা পার