Wednesday , 14 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

প্রতিবেদক
Probashbd News
January 14, 2026 3:18 pm

থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে বুধবার সকালে একটি বড় ধরনের দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ায় এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, রাজধানী ব্যাংকক থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তর-পূর্বাঞ্চলের শিখিও জেলা অতিক্রম করে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। পথে উচ্চগতির রেললাইন প্রকল্পের একটি নির্মাণস্থলে থাকা ক্রেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন জ্বলে ওঠে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে আনুমানিক ১৯৫ জন যাত্রী ও রেলকর্মী ছিলেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পেছনের কারণ জানতে প্রাথমিক তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। দুর্ঘটনার জন্য দায়ী বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
পশ্চিমা কূটনীতিকরা কাবুল ছাড়লেও থাকবে চীন ও রাশিয়ানরা

পশ্চিমা কূটনীতিকরা কাবুল ছাড়লেও থাকবে চীন ও রাশিয়ানরা

রানির মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা স্থগিত

ইতালির পাদোভায় হতদরিদ্র বাংলাদেশীদের গৃহনির্মাণের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ

‘খালেদা জিয়ার সুস্থতায় কর্মীদের স্বস্তি, নেতারা হতাশ’

‘খালেদা জিয়ার সুস্থতায় কর্মীদের স্বস্তি, নেতারা হতাশ’

টাকা লেনদেনে আইন ও শৃঙ্খলাই একটি সভ্য রাষ্ট্রের পরিচয়

যেই বাজারে কিনতে গেলে পয়সা লাগে না

হজ ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিদেশি ঋণ নয়, উন্নয়নের অংশীদার চায় বাংলাদেশ

বিদেশি ঋণ নয়, উন্নয়নের অংশীদার চায় বাংলাদেশ

মার্কিন সরকারের সম্মাননায় ভূষিত হলেন জার্মানি প্রবাসী ইউনুস

মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গা উদ্ধার, ১ দালাল আটক