শুক্রবার , ১৪ অক্টোবর ২০২২ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নিউইয়র্কে আন্তর্জাতিক খাদ্য উৎসবে বাংলাদেশ কনস্যুলেট

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৪, ২০২২ ৬:১৭ পূর্বাহ্ণ

নিউইয়র্কস্থ “দ্য সোসাইটি অব ফরেন কনসালস’ (এসও এফসি)র উদ্যোগে ১৩ অক্টোবর বৃহস্পতিবার তুরস্ক কনস্যুলেটে ‘আন্তর্জাতিক খাদ্য উৎসব ২০২২”র আয়োজন করা হয়।

এ উৎসবে বাংলাদেশ কনস্যুলেট ছাড়াও আলজেরিয়া, এ্যাংগোলা, আর্জেন্টিনা, বুলগেরিয়া, জর্জিয়া, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, পানামা,পেরু, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক কনস্যুলেট অংশগ্রহণ করে। উৎসবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, কূটনীতিকবৃন্দ, নিউইয়র্ক সিটির ইমিগ্রেশন বিষয়ক কমিশনার, ফরেন মিশনের আঞ্চলিক উপ-পরিচালক ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত সরকারী প্রতিনিধিসহ চার শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।

এ উৎসবে বাংলাদেশের প্রথাগত ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশী খাবারের স্বাদ গ্রহণ করেন এবং তা স্বাদে ও ঘ্রাণে স্বতন্ত্র ও অত্যন্ত মানসম্মত বলে উল্লেখ করেন। এছাড়াও, উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য বাংলাদেশি বিবিধ পণ্য-সামগ্রী প্রদর্শন করা হয়। ভবিষ্যতে এ রকম উৎসবে বাংলাদেশ কনস্যুলেটের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি সমৃদ্ধশালী ও বৈচিত্রময় খাবারসমূহ বিশ্বব্যাপী পরিচিতি ও জনপ্রিয় করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম মন্তব্য করেন।
উল্লেখ্য, প্রথাগতভাবে নিউইয়র্কে প্রতিবছর এসওএফসি ‘আন্তর্জাতিক খাদ্য উৎসব” অনুষ্ঠিত হয়ে থাকে। এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য প্রদর্শনসহ বিভিন্ন দেশের সংস্কৃতিকে উপস্থাপন করা হয়। আরো উল্লেখ থাকে যে, করোনা মহামারীর কারণে দুই বছর বিরতি দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হওয়ায় তা সর্বমহলে ব্যাপক আগ্রহের সঞ্চার করেছিল এবং উৎসবটি একটি ভিন্নমাত্রা পেয়েছিল।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

লিবিয়ায় নিখোঁজ বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী

বিয়ে নিয়ে জল্পনা অবসান ঘটালেন ক্যাটরিনা

বিয়ে নিয়ে জল্পনা অবসান ঘটালেন ক্যাটরিনা

মহামারিতেও মালয়েশিয়ার পাসপোর্ট আরও শক্তিশালী হলো

মহামারিতেও মালয়েশিয়ার পাসপোর্ট আরও শক্তিশালী হলো

বিমানবন্দরে নেমে প্রবাসী স্বামী বাসায় পৌঁছানোর আগেই স্ত্রীর আত্মহত্যা

বিদেশি কর্মী নিপীড়নের অভিযোগ মালয়েশিয়ার অর্থনীতির জন্য হুমকি

বিদেশি কর্মী নিপীড়নের অভিযোগ মালয়েশিয়ার অর্থনীতির জন্য হুমকি

জার্মানির কোলন শহরে আগামীকাল থেকে শোনা যাবে জুমার আজান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৬৩১, আহত ১৯ হাজারের বেশি

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তাইওয়ানে ১৩তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক প্রাণহানির শঙ্কা

তাইওয়ানে ১৩তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক প্রাণহানির শঙ্কা

হকিতে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হারলো ভারত

হকিতে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হারলো ভারত