রবিবার , ১২ ডিসেম্বর ২০২১ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ক্যামেরুন ফুটবলের সভাপতি হলেন কিংবদন্তি ইতো

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১২, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ
ক্যামেরুন ফুটবলের সভাপতি হলেন কিংবদন্তি ইতো

 স্পোর্টস ডেস্ক 

ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর থেকেই ম্যানেজমেন্টের সঙ্গে জড়িয়ে ছিলেন স্যামুয়েল ইতো। অবসরের তিন বছর পর নিজ দেশ ক্যামেরুনের ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন ইতো। 

সব মিলিয়ে ৪৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন সাবেক এই বার্সেলোনা তারকা। আগের সভাপতি সেইদু পেয়েছেন ৩১ ভোট। 

শনিবার দিনব্যাপী নির্বাচনের পর ক্যামেরুন ফুটবলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইতো। নির্বাচিত হওয়ার পর সাবেক এই ফরোয়ার্ড বলেছেন, আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে আজকের দিনটি মনে রাখব। প্রতিটি ভোট আমাদের ফুটবলের আগামী দিনের লক্ষ্য পূরণে শক্তি হিসেবে কাজ করবে। ক্যামেরুনের ফুটবল আগে যা দেখেনি, সেই পথেই এগিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমরা।

ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচনে মোট সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দিন সকালে অবশ্য পাঁচ প্রার্থী সরে দাঁড়ান। নির্বাচনে সদ্য সাবেক সভাপতি সেইদু এমবোমবো নিওয়ার ও স্যামুয়েল ইতোর মধ্যেকার লড়াই হয়। সেখানে নিওয়ারের চেয়ে ১২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন ইতো।  

স্যামুয়েল ইতো ক্যামেরুনের হয়ে ১১৮ ম্যাচে অংশ নিয়ে ৫৬ গোল করেন। ২০০০ ও ২০০২ সালে আফ্রিকা কাপ জয়ে দলের হয়ে অনন্য অবদান রাখেন ইতো। তিনি রেকর্ড চার বার আফ্রিকার সেরা ফুটবলার নির্বাচিত হন। 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইসলামে হিজাব অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়’

পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বদলে যাবে ৫, ১০ ও ২০ টাকার নোট

ক্ষমতাধরেরা কেবল দেখছে, একা লড়ছি আমরা: ইউক্রেন প্রেসিডেন্ট

ক্ষমতাধরেরা কেবল দেখছে, একা লড়ছি আমরা: ইউক্রেন প্রেসিডেন্ট

২৪ ঘণ্টায় রেকর্ড ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

ডার্ক চকোলেট কমাতে পারে হৃদরোগের ঝুঁকি

ডার্ক চকোলেট কমাতে পারে হৃদরোগের ঝুঁকি

ঠাকুরগাঁওয়ে দূর্গাপুজা উপলক্ষে নিরাপত্তা ও আইন- শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা

ইরান৪৫০ কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে

প্রেস বিজ্ঞপ্তি   ঃ    ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ঃ ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে