বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ২৯, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধসংকট এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে।

এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও, থেমে গেছে ওয়াল স্ট্রিটের ঊর্ধ্বমুখী ধারা।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জুন মাসের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ১৮ ডলারে উঠেছে। আর জুলাই মাসের সরবরাহের জন্য দাম বেড়ে হয়েছে ১০৪ দশমিক ৩৩ ডলার।

বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির শেষ দিকে যেখানে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার, সেখান থেকে তা ধীরে ধীরে আবার ১১৯ ডলারের কাছাকাছি পৌঁছাচ্ছে; যা যুদ্ধ শুরুর সময়কার উচ্চ পর্যায়ের কাছাকাছি।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের প্রস্তাব গ্রহণ করবে না। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ শিথিল করার কথা বলা হয়েছিল। পাশাপাশি ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখার কথাও জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও জ্বালানির দাম বেড়েছে। দেশটির অটো ক্লাব এএএ-এর তথ্য অনুযায়ী, গড় গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন ৪ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

জার্মানিতে পদ্মা সেতু উৎসব ও বন্যার্তদের জন্য তহবিল গঠন

ইউক্রেনে বাংলাদেশিরা আতঙ্কে, প্রবাসী এক যুবকের আবেগঘন ভিডিও

ইউক্রেনে বাংলাদেশিরা আতঙ্কে, প্রবাসী এক যুবকের আবেগঘন ভিডিও

মেট্রোরেলে সহায়তার জন্য জাপানকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ধন্যবাদ 

ঢাকায় অলিম্পিক সোনাজয়ী মার্গারিতা মামুন

ঢাকায় অলিম্পিক সোনাজয়ী মার্গারিতা মামুন

নিজ নাগরিকদের স্বেচ্ছায় ইথিওপিয়া ছাড়ার অনুমতি যুক্তরাষ্ট্রের

নিজ নাগরিকদের স্বেচ্ছায় ইথিওপিয়া ছাড়ার অনুমতি যুক্তরাষ্ট্রের

রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ

আশ্রয়প্রার্থীদের ডিজিটাল ডেবিট কার্ড দিচ্ছে জার্মানি

লন্ডনের স্টেশনে ‘বাংলায়’ লেখা সাইনবোর্ড মুছে ফেলার পক্ষে ইলন মাস্ক

তালেবানদের ওপর মার্কিন বোমারু বিমান দিয়ে হামলার নির্দেশ বাইডেনের

তালেবানদের ওপর মার্কিন বোমারু বিমান দিয়ে হামলার নির্দেশ বাইডেনের

এমপি হিসেবে শপথ নিলেন সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর