বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক ক্লাস: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ২৩, ২০২১ ৭:০৫ পূর্বাহ্ণ
মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক ক্লাস: শিক্ষামন্ত্রী

জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আগের মতো আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করানো হবে। আগামী মার্চ মাস পর্যন্ত এটি বহাল থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইল মৌসুমী প্রিন্টিং প্রেস পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি আগামী মার্চ মাস পর্যন্ত মনিটরিং করা হবে। সেটি নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের পর স্বাভাবিক শ্রেণি পাঠদান শুরু করা হবে। এর আগ পর্যন্ত বর্তমান নিয়মে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। মার্চের আগ পর্যন্ত আমরা বিষয়টি মনিটরিং করবো।’

দীপু মনি বলেন, ‘আগামী বছর থেকে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং কার্যক্রম হিসেবে নতুন কারিকুলাম শুরু করা হবে। এজন্য সারাদেশের ১০০টি স্কুলে এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও সেটি কমিয়ে ৬০টি স্কুল নির্বাচন করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোতে নতুন কারিকুলাম পড়ানো হবে।

তিনি বলেন, ‘সব শিক্ষার্থী ভর্তি না হওয়া পর্যন্ত নতুন কারিকুলাম পড়ানো সম্ভব নয়। এ কারণে আগামী ফেব্রুয়ারি থেকে তাদের শিক্ষাবর্ষ শুরু করা হবে। নতুন কারিকুলামে বাংলাদেশের আর্থ-সামাজিক ও ভৌগোলিক সব বিষয় যুক্ত করা হয়েছে।’

এসময় শিক্ষামন্ত্রী মাতুয়াইলের মৌসুমী প্রেস, জনতা প্রেস ও প্রমা প্রেস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ফিলিপাইনে ফিরে আসতে পারে দুঃশাসন

ইসরাইলি ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ ইরানের

ইসরাইলি ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ ইরানের

খেরসন জাপোরিজ্জিয়া দোনেৎস্ক এবং লুহানস্কেরর নাগরিকেরা রাশিয়ার সঙ্গে থাকতে চায়

কবে বিয়ের পিঁড়িতে বসছেন আফ্রিদিকন্যা ও শাহিন শাহ!

কবে বিয়ের পিঁড়িতে বসছেন আফ্রিদিকন্যা ও শাহিন শাহ!

এক বছরে রিজার্ভ কমলো ৯ বিলিয়ন ডলার

বসুন্ধরায় প্লট-ফ্ল্যাটের চাহিদা বেড়েছে ২৪৩ শতাংশ

বসুন্ধরায় প্লট-ফ্ল্যাটের চাহিদা বেড়েছে ২৪৩ শতাংশ

তাইওয়ানে ১০ কোটি ডলারের মার্কিন সমরাস্ত্র বিক্রির অনুমোদন

তাইওয়ানে ১০ কোটি ডলারের মার্কিন সমরাস্ত্র বিক্রির অনুমোদন

১৪ সেঞ্চুরিতে দ্রুততম বাবর, সঙ্গে আরও কয়েকটি রেকর্ড

১৪ সেঞ্চুরিতে দ্রুততম বাবর, সঙ্গে আরও কয়েকটি রেকর্ড

২০২৩ সাল থেকে পিইসি ও জেএসসি পরীক্ষা থাকবে না, তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না বার্ষিক পরীক্ষা

২০২৩ সাল থেকে পিইসি ও জেএসসি পরীক্ষা থাকবে না, তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না বার্ষিক পরীক্ষা

চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ, পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন