রবিবার , ১ জানুয়ারি ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

২০২৩ সাল হবে কানাডীয়দের জন্য কঠিন সময়, জাস্টিন ট্রুডোর সতর্কতা

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ১, ২০২৩ ৫:২৭ পূর্বাহ্ণ

সুদের হার বৃদ্ধি, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নাগরিকদের শূন্য ব্যাংক অ্যাকাউন্ট— সব মিলিয়ে কঠিন অবস্থায় কানাডার অর্থনীতি। কানাডা প্রবাসী লাখেরও বেশি বাংলাদেশি এর বাইরে নয়। খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সতর্ক করে বলেছেন, কানাডীয়দের জন্য ২০২৩ সাল হবে খুব কঠিন।

২০০৮ সালের পর ব্যাংক ঋণে সুদের হার বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে ব্যাংক অব কানাডা। আয় বাড়েনি, তবে মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। সুদের হার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রবাসীদের মধ্যেও বিরূপ প্রভাব ফেলেছে। নিম্নবিত্তদের জন্য চালু করা ফুড ব্যাংকে দীর্ঘ হচ্ছে লাইন।

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সাক্ষাৎকারে বলেন, ২০২৩ সাল হবে কানাডীয়দের জন্য কঠিন সময়। একসঙ্গে এর মোকাবিলা করতে হবে। প্রত্যক্ষ সরকারি সহায়তা নিয়ে তিনি জনগণের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ সতর্ক করে বলেছে, জি-সেভেনের দেশগুলোর প্রবৃদ্ধি ভালো হলেও কানাডা ঝুঁকির মধ্যে রয়েছে।

আর্থিক মন্দা থেকে নাগরিকদের সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে ট্রুডো সরকার। এর মধ্যে রয়েছে সাপ্লাই চেইন শক্তিশালী করা, সহজলভ্য চাইল্ড কেয়ার, জিএসটি রিবেট, রেন্টাল সাপোর্ট ও নিম্নআয়ের মানুষের জন্য ডেন্টাল কেয়ার সহায়তা।

কানাডার ‘নতুন দেশ’ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, সব ধরনের জিনিসপত্রের দামই বাজারে বাড়ছে, সরকার নিয়ন্ত্রণের নানা রকম চেষ্টা করছে, কিন্তু সেটি যে খুব বেশি কাজ করছে তা মনে হচ্ছে না। ইনফ্লেশন নিয়ন্ত্রণের জন্য ব্যাংক সুদের হার বাড়াতে বাড়াতে সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা হয়েছে। ফলে নাগরিকদের ওপর একটি বাড়তি চাপ তৈরি হয়েছে। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইনফ্লেশন এবং সে অনুপাতে আয় না বাড়ার কারণে ২০২৩ সাল নিয়ে নাগরিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। মানুষ ভাবতে শুরু করেছে সামনে কি হবে।

কমিউনিটি ব্যক্তিত্ব এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী আবদুল্লা রফিক বলেন, কানাডা সরকারের নতুন নিয়ম অনুযায়ী ২০২৩ সালে কানাডীয়ানদের বাড়ি কেনার সুবিধার্থে বিদেশি ক্রেতারা আগামী দুই বছর কানাডায় কোনো বাড়ি কিনতে পারবে না। এ কারণে আমাদের মতো রিয়েল এস্টেট ব্যবসায়ীদের ২০২৩ সাল অনেক কঠিন যাবে।

উৎসব সুইটস অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী গোলাম খাইরুল বাশার মারুফ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রেস্টুরেন্ট ব্যবসায় আমাদের ভাবিয়ে তুলেছে, সর্বোপরি ২০২৩ সাল হবে কানাডার জন্য একটি চ্যালেঞ্জের বছর।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র দখল, দাবি রাশিয়ার

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সৌদিসহ ৯ দেশের বিবৃতি

পাকিস্তানকে যে কারণে ‘সমীহ’ করতে হবে

পাকিস্তানকে যে কারণে ‘সমীহ’ করতে হবে

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও তিন সন্তান দগ্ধ

ব্লিঙ্কেনের সঙ্গে আলাপ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

ব্লিঙ্কেনের সঙ্গে আলাপ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

এক পাশ ফিরে ঘুমোনো কি স্বাস্থ্যর পক্ষে ভাল, জেনে নিন সত্যিটা

এক পাশ ফিরে ঘুমোনো কি স্বাস্থ্যর পক্ষে ভাল, জেনে নিন সত্যিটা

শ্রীনগরে র‌্যাবের অভিযানে ২৫ হাজার ৭১ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত

পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত

ইউক্রেনের গোয়েন্দা প্রধান ও শীর্ষ রাষ্ট্রীয় কৌঁসুলিকে বরখাস্ত করলেন জেলেনস্কি

জেরুজালেমে ফের মার্কিন কনস্যুলেট খোলার পরিকল্পনায় হতাশ ইসরাইল

জেরুজালেমে ফের মার্কিন কনস্যুলেট খোলার পরিকল্পনায় হতাশ ইসরাইল