Sunday , 31 July 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বান্দরবান ভ্রমণে ৫ দিনেই অনুমতি মিলবে বিদেশীদের

প্রতিবেদক
Probashbd News
July 31, 2022 12:54 pm

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন, এখন থেকে যেকোন বিদেশী নাগরিক অনলাইনে আবেদন করলেই ৫ দিনের মত যাবতীয় কার্যক্রম কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেই সহজেই যে কাউকে বান্দরবানে ভ্রমণের অনুমতি দেবে প্রশাসন।

রবিবার (৩১ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে ওয়েব বেইজড সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রথমবারের মত বিদেশী পর্যটকদের বান্দরবানে ভ্রমণের অনুমোদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েব বেইজড সফটওয়্যারের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ারসহ বান্দরবানের বিভিন্ন অফিসের কর্মকর্তা, ট্যুর গাইড এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, এখন থেকে যেকোন বিদেশি পর্যটক সহজেই অনলাইনে আবেদন করে বান্দরবানে ভ্রমণ করতে পারবে । যা ইতিপূর্বে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে একমাস আগে আবেদন করে আবেদনকারীর পক্ষে কাউকে উপস্থিত থেকে যাবতীয় ডকুমেন্ট প্রদান করতে হতো। এসময় জেলা প্রশাসক বান্দরবানে ভ্রমণকারী সকল বিদেশী পর্যটকদের অনলাইনে আবেদন করে বান্দরবানে ভ্রমণে আসার আহবান জানান এবং যেকোন সহায়তার জন্য জেলা প্রশাসনের সাথে যোগাযোগের অনুরোধ করেন।

সর্বশেষ - সাহিত্য