Thursday , 14 July 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সিঙ্গাপুরে পাড়ি জমালেন গোতাবায়া

প্রতিবেদক
Probashbd News
July 14, 2022 9:21 am

মালদ্বীপ থেকে নির্ধারিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হননি শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের পরিবর্তে তিনি ব্যক্তিগত বিমানে (প্রাইভেট জেট) সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। কিন্তু তা না করে সৌদি এয়ার লাইন্সের বিমানে করে সিঙ্গাপুরের উদ্দেশে তিনি যাত্রা করেছেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, সৌদি এয়ার লাইন্সের বিমানে করে প্রথমে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা করেছেন গোতাবায়া। সেখান থেকে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। নাম প্রকাশ না করার শর্তে মালদ্বীপ সরকারের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

দেশত্যাগের আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গেছেন গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের কারণে দেশ ছাড়তে বাধ্য হন গোতাবায়া।

তবে গোতাবায়া রাজাপাকসে এখনও পদত্যাগ করেননি। বুধবারই তার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল। দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনেও এ বিষয়টি নিশ্চিত করেছিলেন।

কিন্তু বৃহস্পতিবার সকালের মধ্যেও গোতাবায়ার পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি। বুধবার স্পিকার জানিয়েছিলেন যে, পূর্বের ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট আজই পদত্যাগপত্র হস্তান্তর করবেন। প্রেসিডেন্ট নিজেই তাকে এ কথা জানিয়েছেন। সে সময় স্পিকার আরও জানান, আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
শাহজালালে ৮ দেশের আড়াই কোটি মুদ্রাসহ আটক ১

শাহজালালে ৮ দেশের আড়াই কোটি মুদ্রাসহ আটক ১

পাকিস্তানে প্লাস্টিকের ব্যাগে ভরছে রান্নার গ্যাস

বিদেশি কর্মী নিপীড়নের অভিযোগ মালয়েশিয়ার অর্থনীতির জন্য হুমকি

বিদেশি কর্মী নিপীড়নের অভিযোগ মালয়েশিয়ার অর্থনীতির জন্য হুমকি

কানাডার ‘প্রবাস বাংলা ভয়েস’র শীত বস্ত্র বিতরণ

পতুর্গালে সিটি নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে বিজয়ী শাহ আলম

পতুর্গালে সিটি নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে বিজয়ী শাহ আলম

উত্তাল আফগানিস্তান, পরিবার নিয়ে উদ্বিগ্ন রশিদ খান

উত্তাল আফগানিস্তান, পরিবার নিয়ে উদ্বিগ্ন রশিদ খান

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের নতুন ঘোষণা

২৫ কোটি টাকা দামের লঞ্চ বিক্রি হচ্ছে কেজি দরে!

ফের বাড়লো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়

ফের বাড়লো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়

কানাডায় নির্বাচনী টক শো’র জন্য টাকা দাবি, ক্ষমা চাইলেন বাংলাদেশি বংশোদ্ভূত সেই প্রার্থী

কানাডায় নির্বাচনী টক শো’র জন্য টাকা দাবি, ক্ষমা চাইলেন বাংলাদেশি বংশোদ্ভূত সেই প্রার্থী