Wednesday , 11 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কানাডার ‘প্রবাস বাংলা ভয়েস’র শীত বস্ত্র বিতরণ

প্রতিবেদক
Probashbd News
January 11, 2023 1:39 am

জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘প্রবাস বাংলা ভয়েস’ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।

এ বছর মাদারীপুর সদরের লক্ষীগঞ্জ গ্রামে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বেলাল খান, এমদাদ খান, কমিউনিটি ব্যক্তিত্ব কাজী সোহরাব এবং অন্যরা। বাংলাদেশে চলমান প্রচন্ড এই শীতে শীতার্তরা কম্বল পেয়ে খুবই খুশি। ভবিষ্যতে তারা ‘প্রবাস বাংলা ভয়েস’ এর আরও সাহায্য সহযোগিতা কামনা করেন।

এসময় শীতার্তদের মধ্যে প্রেরিত বার্তা পড়ে শোনান বিশিষ্ট সাংবাদিক বেলাল খান। প্রেরিত বার্তায় ‘প্রবাস বাংলা ভয়েস’র প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল তার এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য সবার কাছে দোয়া চান।

‘প্রবাস বাংলা ভয়েস’ কানাডার আলবার্টার প্রথম অনলাইন নিউজ পোর্টাল। পত্রিকাটি জন্মলগ্ন থেকে বাংলাদেশের গরিব, অসহায়, দুস্থ এবং শীতার্তদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। তারই অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাংবাদিক বেলাল খান বলেন, বাংলাদেশের শীতার্ত ও দরিদ্রের মধ্যে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। ভবিষ্যতেও ‘প্রবাস বাংলা ভয়েস’ এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে, এমনটাই আমাদের প্রত্যাশা।

সাংবাদিক এমদাদ খান বলেন, সেবামূলক এই কর্মসূচি প্রমাণ করে প্রবাসীরা বিদেশে থাকলেও দেশ, মা আর মাটি তাদের হৃদয়ে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত