Wednesday , 1 June 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ডাক্তার এবং রোগী উভয়কে স্বাস্থ্য বীমার আওতায় আনা হোক

প্রতিবেদক
Probashbd News
June 1, 2022 8:31 pm

বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য বীমা না থাকায় দেশের মানুষের চিকিৎসা ব্যয় অনাকাঙ্ক্ষিতভাবে বেড়ে যায়। ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক গবেষণা থেকে পাওয়া তথ্য অনুসারে বাংলাদেশে স্বাস্থ্য রক্ষা ব্যয়ের শতকরা ৬৭ ভাগ নিজেকেই বহন করতে হয়, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় সর্বোচ্চ। এতে ভুক্তভোগী ব্যক্তি ও তাঁর পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। তাই আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্বাস্থ্য বীমা সম্পর্কে সচেতনতা প্রত্যেক মানুষের জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করতে সাহায্য করে।রাষ্ট্রীয় উদ্যোগে স্বাস্থ্য বীমার নজির আছে যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে। অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বীমার ধারণা পুরো বেসরকারি খাত ভিত্তিক। তবে তাইওয়ান, ইরান, থাইল্যান্ডসহ এশীয় অঞ্চলের বেশ কিছু দেশে আছে শতভাগ সরকারি স্বাস্থ্য বীমা। পাশের দেশ ভারতে আবার বেসরকারি বীমা পরিচালনার সফলতা চোখে পড়ার মতো।

চিকিৎসকদের বীমার আওতায় আনলে সুবিধা পাবে সাধারণ জনগণ। বাংলাদেশে ভুল চিকিৎসার কারণে মৃত্যুর হার অনেক, অনেকের আবার অঙ্গহানীও ঘটে। এসব ক্ষেত্রে রোগী যাতে ক্ষতিপূরণ পায়
সেজন্য চিকিৎসকদেরকেও স্বাস্থ্য বীমার আওতায় আনা জরুরি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
বিএনপির সব কিছুতে না বলা গণতন্ত্রকে না বলার শামিল : তথ্যমন্ত্রী

বিএনপির সব কিছুতে না বলা গণতন্ত্রকে না বলার শামিল : তথ্যমন্ত্রী

বিশ্বজুড়ে শনাক্ত নামল ১ লাখ ৩১ হাজারে, মৃত্যু সাড়ে ৬ শতাধিক

ইসরায়েলিদের মালদ্বীপে ঢুকতে দিবে না সরকার

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত ৭১ লাখ বাংলাদেশি : ডব্লিউএইচও

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করবে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করবে না ইরান

এক বছরে সৌদির শ্রমবাজারে বিদেশি কমেছে পৌনে ৬ লাখ

এক বছরে সৌদির শ্রমবাজারে বিদেশি কমেছে পৌনে ৬ লাখ

মিশিগানে বাংলাটাউন নামফলকে কালি লেপনে প্রবাসীদের ক্ষোভ

আরেক দফা বাড়ল ভোজ্যতেলের দাম

আরেক দফা বাড়ল ভোজ্যতেলের দাম

মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম- ৩ দিনের রিমান্ডে

চুয়াডাঙ্গার দর্শনায় ঢাকাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্র্রেনের যাত্রাবিরতির দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত