মঙ্গলবার , ১০ মে ২০২২ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাজশাহীতে ৯৩ হাজার লিটার তেল জব্দ, আটক ৪

প্রতিবেদক
Probashbd News
মে ১০, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ

রাজশাহীর বানেশ্বর বাজারে ৪টি গুদাম থেকে অভিযান চালিয়ে প্রায় ৯২ হাজার ৬১৬ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় ৪ জনকে আটক করা হয়।

মঙ্গলবার (১০ মে) রাজশাহীর বানেশ্বর বাজারের ৪টি গুদাম থেকে এই তেল জব্দ করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ রাজশাহীর বানেশ্বর বাজারে এ অভিযান চালায়। এসময় বাজারের ৪টি গুদাম থেকে ৯২ হাজার ৬১৬ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ করা হয়।

অভিযানকালে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত সুপার ইফতেখারুল আলম বলেন, জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী জেলা পুলিশ জানায়, অভিযান চালিয়ে ৪৫৪ ব্যারেল তেল জব্দ করে। বানেশ্বর বাজারের চারটি গুদামে ও একটি ট্রাকে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, বানেশ্বরের ‘সরকার অ্যান্ড সন্স’ এর মালিক বিকাশ সাহার গুদামে ১৫ হাজার ৯৬ লিটার (৭৪ ব্যারেল), এন্তাজ স্টোরের মালিক এন্তাজ হাজীর গুদামে ২৮ হাজার ৯৬৮ লিটার (১৪২ ব্যারেল), মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্সের মালিক কৈলেন পালের গুদামে ২১ হাজার ১২ লিটার (১০৩ ব্যারেল), রিয়া স্টোরের মালিক রাজিব সাহার গুদামে ১৫ হাজার ৩০০ লিটার (৭৫ ব্যারেল) তেল জব্দ করা হয়েছে। এছাড়াও একটি ট্রাক থেকে ১২ হাজার ২৪০ লিটার (৬০ ব্যারেল) ভোজ্য তেল জব্দ করা হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, এই চার ব্যবসায়ীর কেউই ডিলার না। অবৈধভাবে এরা মজুদ করেছে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাগজপত্র যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

সৌদিতে বাংলাদেশি যুবকের মৃত্যু নিয়ে ধূম্রজাল

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সারাজীবনের সহযোদ্ধা’

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সারাজীবনের সহযোদ্ধা’

সাকরাইনকে ঘিরে শাঁখারী বাজারে কোটি টাকার বাণিজ্য

প্রেসিডেন্ট যেই হোক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখবে যুক্তরাষ্ট্র

আফগান বিষয়ে একমত পাকিস্তান, যুক্তরাজ্য ও জার্মানি

আফগান বিষয়ে একমত পাকিস্তান, যুক্তরাজ্য ও জার্মানি

কাতারে ৩ হাজারের বেশি নিরাপত্তা কর্মী পাঠাচ্ছে তুরস্ক

কাতারে ৩ হাজারের বেশি নিরাপত্তা কর্মী পাঠাচ্ছে তুরস্ক

চাকরি ছাড়ার কথা ভাবছেন বিশ্বের ‘শীর্ষ ধনী’ ইলন মাস্ক

চাকরি ছাড়ার কথা ভাবছেন বিশ্বের ‘শীর্ষ ধনী’ ইলন মাস্ক

পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ায় বাদ পড়লেন শ্রদ্ধা কাপুর

পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ায় বাদ পড়লেন শ্রদ্ধা কাপুর

আগামী সপ্তাহে নতুন রাশিয়া-ইউক্রেন আলোচনার সম্ভাবনা

নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন ঢাকাই ছবির আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।