শনিবার , ৯ এপ্রিল ২০২২ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সারা বিশ্বে খাদ্য শষ্যের দাম বাড়ছে

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ৯, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ

ইউক্রেন-রাশিয়া সংঘাতের জেরে দীর্ঘ ৬০ বছরের ইতিহাস ভেঙে আন্তর্জাতিক বাজারে গত মার্চ মাসে খাদ্যপণ্যের রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বিগত ৬০ বছর ধরে ‘খাদ্য মূল্য সূচক’ নামে একটি তালিকা প্রকাশ করে আসছে জাতিসংঘ। জাতিসংঘের গত মার্চ মাসের এই সূচকে খাদ্যশস্য, উদ্ভিজ্জ তেল এবং চিনির মতো মৌলিক জিনিসগুলোর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির হার প্রকাশ করা হয়েছে।

এতে দেখা গেছে, ৬০ বছর আগে রেকর্ড শুরু হওয়ার পর থেকে গত মার্চ মাসে খাদ্যপণ্যের দাম এক লাফে সর্বোচ্চ প্রায় ১৩ শতাংশ বেড়েছে। এর আগের মাস ফেব্রুয়ারিতেও রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছিল।

সূচক অনুযায়ী, উদ্ভিজ্জ তেলের দাম ২৩ শতাংশ বেড়েছে। সিরিয়াল খাদ্যশস্যের (গম-ভুট্টা) দাম বেড়েছে ১৭ শতাংশ। চিনির দাম বেড়েছে ৭ শতাংশ, মাংসের বেড়েছে ৫ শতাংশ। যুদ্ধের প্রভাব সবচেয়ে কম পড়েছে দুধের উপর, এর দাম বেড়েছে ৩ শতাংশ।

এদিকে, যুক্তরাজ্যের শিল্প বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, এই বছর খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সূচক অনুসারে, বৈশ্বিক ফসল সংক্রান্ত সমস্যাগুলোর কারণে ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই খাদ্যপণ্যের দাম ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।

এর মধ্যেই এই যুদ্ধ জীবনযাত্রার ব্যয়-সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে, যা বিশ্বজুড়ে রাজনীতিবিদদের উদ্বিগ্ন করে তুলছে এবং সারাবিশ্বে সামাজিক অস্থিরতার সতর্কবার্তা দিচ্ছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশি শ্রমিকদের বিমান ভাড়া দিতে নারাজ মালয়েশিয়ার এসএমই গ্রুপ

বাংলাদেশি শ্রমিকদের বিমান ভাড়া দিতে নারাজ মালয়েশিয়ার এসএমই গ্রুপ

প্রবাসীদের অর্থে কয়েক কোটি মানুষের সচ্ছলতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের ব্যাপক সামরিক মহড়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের ব্যাপক সামরিক মহড়া

বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আয়োজনে ইফতার মাহফিল

নিউইয়র্ক সিটির মোট জনসংখ্যার ১৭ ভাগই এশিয়ান

সৌদির তেল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

দেড় বছর পর ফের পজিটিভ ভারতে প্রথম আক্রান্ত করোনা রোগী

দেড় বছর পর ফের পজিটিভ ভারতে প্রথম আক্রান্ত করোনা রোগী

ভ্রমণ নিষেধাজ্ঞাকে ‘শাস্তি’ বলছে দক্ষিণ আফ্রিকা

ভ্রমণ নিষেধাজ্ঞাকে ‘শাস্তি’ বলছে দক্ষিণ আফ্রিকা

৪৪ বছরের প্রতীক্ষার অবসান, ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেন বার্টির

৪৪ বছরের প্রতীক্ষার অবসান, ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেন বার্টির

করোনা আক্রান্ত গর্ভবতীদের প্রায় অর্ধেকের বিরূপ মাতৃত্বজনিত প্রতিক্রিয়া: গবেষণা

করোনা আক্রান্ত গর্ভবতীদের প্রায় অর্ধেকের বিরূপ মাতৃত্বজনিত প্রতিক্রিয়া: গবেষণা