রবিবার , ১৮ জুলাই ২০২১ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

টিকা ক্রয় ও করোনা পরীক্ষায় দুর্নীতি খতিয়ে দেখা জরুরি: জিএম কাদের

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৮, ২০২১ ১০:২২ পূর্বাহ্ণ
টিকা ক্রয় ও করোনা পরীক্ষায় দুর্নীতি খতিয়ে দেখা জরুরি: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, টিকা কেনা, প্রয়োগ ও করোনা টেস্টের খরচে বিশাল অনিয়মের প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মন্ত্রণালয়ের এ খরচকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন। তাই এসব খরচে দুর্নীতি হচ্ছে কিনা তা এখনই খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি শনিবার এ কথা বলেন।

জিএম কাদের বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, ৫০০ টাকায় কেনা এক ডোজ টিকা প্রয়োগে খরচ করা হয়েছে আরও আড়াই হাজার টাকা। সব মিলিয়ে এক ডোজ টিকা প্রয়োগে ব্যয় হচ্ছে তিন হাজার টাকা। বিশেষজ্ঞদের চোখে এটি অগ্রহণযোগ্য। মে মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণায় বলা হয়েছে, করোনা রোগীপ্রতি চিকিৎসা বাবদ সরকারের ব্যয় হচ্ছে গড়ে ১ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু ৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞাপনে বলা হয়েছে রোগীপ্রতি খরচ হয়েছে ২ লাখ টাকা। এমন তথ্যে বিশেষজ্ঞরা স্পষ্ট দুর্নীতির গন্ধ পাচ্ছেন। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় খরচের হিসাবে অসঙ্গতি নিয়ে কথা বলছে না।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেছেন, ৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৮ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৬ হাজার ৮৭১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে সরকারের ব্যয় হয়েছে ১ হাজার ৯৫২ কোটি টাকা। অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জুলাই পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ৪৯ হাজার ২০৩টি করোনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে প্রায় ১৫ লাখ করোনা পরীক্ষার হিসাবে গরমিল স্পষ্ট। এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন ও বিশেষজ্ঞদের মতামতের কোনো জবাব দিচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই খরচের বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা

ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনি বন্ধ করতে হবে

অলৌকিকভাবে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানের সব আরোহী

অলৌকিকভাবে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানের সব আরোহী

মূলধন বাড়ল আরও সাড়ে ৩ হাজার কোটি টাকা

মূলধন বাড়ল আরও সাড়ে ৩ হাজার কোটি টাকা

প্রেস বিজ্ঞপ্তি   ঃ    ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ঃ ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না : ফখরুল

সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না : ফখরুল

উধাও গতকালের যানজট, ছুটির দিনে ছুটির আমেজেই ঢাকা

সংস্কার শেষে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবো : নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার

করোনা মোকাবেলায় মিথ্যাচার করছে সরকার: মির্জা ফখরুল

করোনা মোকাবেলায় মিথ্যাচার করছে সরকার: মির্জা ফখরুল