Monday , 2 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে শেন ওয়ার্ন

প্রতিবেদক
Probashbd News
August 2, 2021 7:51 am
করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে শেন ওয়ার্ন

করোনায় আক্রান্ত শেন ওয়ার্ন। দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচের দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার। ১ অগস্ট রবিবার সাউদার্ন ব্রেভের বিপক্ষে ওয়ার্নের দল লন্ডন স্পিরিটের ম্যাচ ছিল। এদিন সকালেই ওয়ার্ন জানান তার শরীর খারাপ লাগছে। সঙ্গে সঙ্গে তার করোনার পরীক্ষা করা হয়। সেখানে রিপোর্টের ফল পজিটিভ আসে। এছাড়া ওয়ার্নের দলের আরও এক ব্যক্তির টেস্টের ফলাফলও পজিটিভ এসেছে তবে তার নাম প্রকাশ করা হয়নি। কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর শেন ওয়ার্ন ও টিম ম্যানেজমেন্টের ওই সদস্য আইসোলেশনে রয়েছেন।

ওয়ার্নের দল লন্ডন স্পিরিট তাদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। দলটির অধিনায়ক ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান৷ শক্তিশালী দল ও খ্যাতনামা কোচ নিয়েও এখনও সাফল্যের মুখ দেখেনি দলটি। এরমধ্যেই দলের উদ্বেগ আরও বৃদ্ধি করে দিয়েছে ওয়ার্নের করোনা আক্রান্তের দুঃসংবাদ।

দ্য হান্ড্রেডে করোনা পজিটিভ হওয়া দ্বিতীয় কোচ ওয়ার্ন। তার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ট্রেন্ট রকেটসের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। এবং চলমান দ্য হান্ড্রেডে করোনা আক্রান্তের তৃতীয় ঘটনা এটি। প্রথম টেস্টের ফলাফল পজিটিভ আসার পরেই ওয়ার্ন ও উক্ত ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হয়েছে। বর্তমানে ওয়ার্ন দ্বিতীয় পিসিআর টেস্টের জন্য অপেক্ষায় রয়েছেন। তবে তার দলের ম্যাচ স্থগিত করা হয়নি। লন্ডনের স্পিরিটের ম্যাচ যথারীতি সময় অনুযায়ীই শুরু হয়েছিল।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
খালেদা জিয়ার চিকিৎসার পদক্ষেপ নিতে আহ্বান গণঅধিকার পরিষদের

খালেদা জিয়ার চিকিৎসার পদক্ষেপ নিতে আহ্বান গণঅধিকার পরিষদের

হঠাৎ মেট্রো রেলের নতুন নির্দেশনা, মানা বাধ্যতামূলক

ভিসা আবেদনকারীদের জন্য ভারতীয় হাই কমিশনের বাড়তি পদক্ষেপ

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে

কিয়েভের ৬০ কিলোমিটার দূরে হাসপাতাল দখলে নিল রুশ বাহিনী

কিয়েভের ৬০ কিলোমিটার দূরে হাসপাতাল দখলে নিল রুশ বাহিনী

আবারও সংঘর্ষে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থী, সায়েন্সল্যাবে থমথমে পরিস্থিতি

শির সঙ্গে যে কথা হলো পুতিনের

শির সঙ্গে যে কথা হলো পুতিনের

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপিই খালেদা জিয়ার চিকিৎসা চায় কিনা সন্দেহ: কাদের

বিএনপিই খালেদা জিয়ার চিকিৎসা চায় কিনা সন্দেহ: কাদের

দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী