রবিবার , ২২ আগস্ট ২০২১ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

১৫ আগস্ট নিয়ে ফখরুলের বক্তব্যের জবাব দিলেন কাদের

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২২, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ
১৫ আগস্ট নিয়ে ফখরুলের বক্তব্যের জবাব দিলেন কাদের

‘১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নেই’— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা, নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়াই প্রমাণ করে জিয়াউর রহমান জড়িত, এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?’

রোববার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘৭৫-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান।  আর হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড।’

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে সাসেক সড়ক সংযোগ প্রকল্প ২-এর আওতায় দুটি প্যাকেজের চুক্তি সই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় মন্ত্রী বলেন, ‘গাজীপুর-এলেঙ্গা ও খুলনা-যশোর সড়কে যে কোনো মূল্যে ভোগান্তি দূর করতে হবে।’

তিনি গাজীপুর-এলেঙ্গা সড়ক নির্মাণ কেন বিলম্বিত হচ্ছে,  তা সংশ্লিষ্টদের কাছে জানতে চান।

বিআরটি প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘নতুন কোনো প্রকল্প নেওয়ার প্রয়োজন নেই, আগে চলমান কাজগুলো শেষ করতে হবে।’

কাজের গুণগত মান বজায় রেখে যথাসময়ে সাসেক সড়ক সংযোগ প্রকল্পটি শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।

চুক্তি সই অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবুবকর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক ডক্টর মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

শাহজালালে ৮ দেশের আড়াই কোটি মুদ্রাসহ আটক ১

শাহজালালে ৮ দেশের আড়াই কোটি মুদ্রাসহ আটক ১

ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো

দুই লাখ টাকায় হাড়ি ভর্তি সোনা

পঞ্চগড়ে তিন দিন ব্যাপি টিভি নাটকে অভিনয় কর্মশালা সমাপ্ত

ইউক্রেনে বাংলাদেশিরা আতঙ্কে, প্রবাসী এক যুবকের আবেগঘন ভিডিও

ইউক্রেনে বাংলাদেশিরা আতঙ্কে, প্রবাসী এক যুবকের আবেগঘন ভিডিও

ট্রলারডুবি: মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ৩০ জন উদ্ধার

সৌদিতে ২৪ বাংলাদেশি নারী গৃহকর্মী উদ্ধার

তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল ‘আন্তর্জাতিক চক্র’: এরদোগান

তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল ‘আন্তর্জাতিক চক্র’: এরদোগান

ইউক্রেনকে বিভক্ত করার ইচ্ছা রাশিয়ার নেই: দিমিত্রি পেসকভ

ইউক্রেনকে বিভক্ত করার ইচ্ছা রাশিয়ার নেই: দিমিত্রি পেসকভ