Tuesday , 29 March 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

অক্ষত বাঁধে বিপুল বরাদ্দ দিয়ে সরকারি অর্থ অপচয়

প্রতিবেদক
Probashbd News
March 29, 2022 8:44 am

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চলতি বোরো মওসুমে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের অর্ধ শতাধিক ‘অক্ষত বাঁধে’ বিপুল বরাদ্দ দিয়ে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ করেছেন কৃষকরা। অক্ষত বাঁধকে নড়বড়ে দেখিয়ে সুবিধাভোগীদের কাছ থেকে প্রকল্প অনুমোদন দিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা। ক্ষুব্দ কৃষকরা এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চলতি বছর ৮৭ কি.মি ফসলরক্ষা বাঁধ মেরামত, সংস্কার ও নির্মাণে ১৩৮টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ণ কমিটি) গঠন করা হয়েছে। এতে প্রাথমিক বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ২৪ কোটি টাকা। সরেজমিন ঘুরে দেখা গেছে গত দুই বছর হাওরে বন্যা না হওয়ায় উপজেলার বেশিরভাগ বাঁধেরই কোন ক্ষতি হয়নি। বাঁধগুলো অক্ষতই রয়ে গেছে। এরকম প্রায় অর্ধশত অক্ষত বাধে প্রায় ৫ কোটি টাকার বেশি সরকারি বরাদ্দ দিয়ে প্রকল্প অনুমোদনে জড়িত পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ কৃষকদের।
পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের প্রাক্কলণকারীরা সুবিধাভোগী শ্রেণির সঙ্গে আতাঁত করে অকৃষক, ফড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে কৃষক সাজিয়ে বাঁধ এলাকায় বিপুল বরাদ্দ দিয়ে প্রকল্প অনুমোদন করে সরকারি অর্থ অপচয় করেছেন বলে তাদের অভিযোগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, কয়েকটা পিআইসিতে অভিযোগ এসেছে। সেগুলো তদন্ত করে দেখা হবে। যদি অভিযোগ সত্য হয় তাহলে পোস্ট ওয়ার্কের সময় বরাদ্দ কমানো হবে।

২০১৭ সালে হাওরর ফসলডুবির পর সরকার ঠিকাদারী প্রথা বাতিল করে হাওরের সুবিধাভোগী কৃষকদের মাধ্যমে পিআইসি গঠন করে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করছে। তবে পিআইসি নীতিমালা উপেক্ষিত থাকায় অক্ষত বাঁধে প্রকল্প অনুমোদন নিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এসব অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ এগিয়ে এসে সরকারি অপচয় বন্ধ করা হবে এমনটি প্রত্যাশা স্থানীয়দের।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে স্পেনের সমর্থন চায় বাংলাদেশ

ঢাকা-ওয়াশিংটন বৈঠক আজ

যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি: পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি: পররাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

‘মোবাইল ফোন’ ইস্যুতে প্রবাসীদের ধোঁয়াশা স্পষ্ট করলেন উপদেষ্টা

ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশির লাশ দেশে আসার প্রস্তুতি সম্পন্ন

ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশির লাশ দেশে আসার প্রস্তুতি সম্পন্ন

সুইজারল্যান্ডে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের বনভোজন সম্পন্ন

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়া

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়া

ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন

বিএনপিকে পদ্মা সেতুর অনুষ্ঠানে দাওয়াত দিয়ে চিঠি