Monday , 20 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ড্রাইভিং লাইসেন্স: বাংলাদেশিদের সুখবর দিলো মালদ্বীপ

প্রতিবেদক
Probashbd News
September 20, 2021 11:11 am
ড্রাইভিং লাইসেন্স: বাংলাদেশিদের সুখবর দিলো মালদ্বীপ

যেসব বাংলাদেশির বৈধ লাইসেন্স আছে তাদের ড্রাইভিং পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেবে মালদ্বীপ সরকার। এর আগে প্রবাসীদের জন্য এমন সুযোগ ছিলো না। রোববার (১৯ সেপ্টেম্বর) দেশটির পরিবহন মন্ত্রণালয় প্রকাশিত তালিকায় বাংলাদেশের নাম যুক্ত করা হয়েছে।

জানা গেছে, জুলাইয়ে ওই তালিকায় ২৫টি দেশের নাম অন্তর্ভুক্ত ছিলো। সেপ্টেম্বর মাসে ২৬তম নামের তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে।

বাংলাদেশের নাম যুক্ত হওয়ার পেছনে দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের অগ্রণী ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

মালদ্বীপের পরিবহন মন্ত্রণালয়ের আগের আইন অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে একটি ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে পরীক্ষার মাধ্যমে লাইসেন্স সংগ্রহ করতে হতো, যা অনেক ব্যয়বহুল ছিলো বাংলাদেশিদের জন্য।

আইন অনুযায়ী, লাইসেন্সের আবেদন করার সময় মালদ্বীভিয়ানদের জন্য ন্যাশনাল আইডি কার্ডের কপি ও একটি পাসপোর্টের কপি জমা দিতে হবে ।

বিদেশিদের ক্ষেত্রে বৈধ ভিসার কপি, পাসপোর্টের কপি এবং আবেদনকারীর নিজ দেশের বৈধ লাইসেন্সের কপি জমা দিতে হবে। জমা দেওয়া লাইসেন্স কপিসহ অন্যান্য কাগজপত্রের অবশ্যই মেয়াদ থাকতে হবে।

এই লাইসেন্সের বৈধতা অনলাইনের যাচাই-বাছাই করা হবে। বিদেশিদের ক্ষেত্রে যদি লাইসেন্স অনলাইনে যাচাই করা না যায় তাহলে নিজ দেশের দূতাবাস থেকে একটি যাচাইকরণ নথি সংগ্রহ করতে হবে।

সর্বশেষ - সাহিত্য