Sunday , 6 March 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
March 6, 2022 1:22 am
যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি: পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা শান্তি চাই, সে জন্য আমরা যুদ্ধ চাই না। আমরা যুদ্ধের বিরুদ্ধে। যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি।’

 রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মীমাংসার কথা বলেছি। আমরা জাতিসংঘেও একই কথা বলেছি। আমরা বলেছি, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শান্তির মাধ্যমে, আলোচনার মাধ্যমে যাতে সমাধান হয়। আমরা ইউএন চার্টারে বিশ্বাস করি। যাতে সেটা ফলো করা হয়, সেটার জন্য বলেছি।’

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে হামলার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কে জাহাজে বোমা মেরেছে, আমরা জানি না। রাশিয়া দুঃখ প্রকাশ করেছে। আগুন আমাদের নাবিকেরা নিভিয়েছেন। খুব বড় ড্যামেজ হয়নি। যেহেতু নাবিকেরা ভয় পাচ্ছেন, সেহেতু আমরা তাঁদের উঠিয়ে নিয়ে আসছি।’

এ সময় রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন বন্ধের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যাক কী হয়। বিভিন্ন তথ্য পাচ্ছি। বিশ্লেষণ করছি। আরও বিস্তারিত আসবে, আমরা সেভাবে কাজ করব। দেশের জন্য যেটা মঙ্গল, সেটা করা হবে।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ন্যাটোভুক্ত দেশে রুশ হামলায় ট্রাম্পের ‘উৎসাহ’, নিন্দা হোয়াইট হাউসের

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রাতভর সংঘর্ষে নিহত প্রায় ১০০ সেনা

ফের ২০ বিলিয়নের ঘরে রিজার্ভ

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ায় ড্রোন-মিসাইল পাঠানোর পরিকল্পনা ইরানের

ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন

ইতালির ভেনিসে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হামলার হুমকিতে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

হামলার হুমকিতে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

আজ বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন