মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

অপকর্মে জড়িতরা মনোনয়ন পাবেন না: কাদের

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৭:১১ পূর্বাহ্ণ
অপকর্মে জড়িতরা মনোনয়ন পাবেন না: কাদের

আগামী নির্বাচনকে কেন্দ্র করে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। ত্যাগী কর্মীদের দিয়ে দল সাজাতে হবে। যারা অপকর্মের সঙ্গে জড়িত তারা আগামীতে আওয়ামী লীগের টিকিট পাবেন না।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আরও আধুনিক, স্মার্ট আওয়ামী লীগ গড়ে তুলতে চাই। এজন্য দলের মধ্যে কোনো বসন্তের কোকিল নয় ত্যাগিদেরই জায়গা করে দিতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা আজ একটি ব্র্যান্ডের নাম। শেখ হাসিনা নিজেই একটি ইতিহাস। ইতিহাসের প্রয়োজনে শেখ হাসিনার জন্ম হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে ওঠে এসেছেন। দেশের সীমানা পেরিয়ে বিশ্ব নেতার কাতারে পৌঁছেছেন। তাই তো শেখ হাসিনার সাহসী নেতৃত্ব বিশ্বে প্রশংসিত।

তিনি বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, দেশের এতো উন্নয়ন হয়েছে। দেশের মানুষ ভালো আছে। শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণেই বাংলায় আজ সোনালী আকাশ। দারিদ্র্য বিমোচনে বিশ্বে রোল মডেল শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন যথা সময়ে হবে। বিএনপি সিরিজ সভা করছে। তারা নাকি আন্দোলন করবে! দেশের মধ্যে আন্দোলনের নামে কোনো সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। এজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।

‘আগামী নির্বাচনে আমাদের নেত্রী শেখ হাসিনা, (বিএনপি) আপনাদের কে? পালাতক আসামি? যদি আপনারা পালাতক আসামিকে নেতা বানান তাহলে দেশের মানুষ কখনো মেনে নেবে না।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
কিয়েভের পথে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনীর ৩ মাইল দীর্ঘবহর

কিয়েভের পথে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনীর ৩ মাইল দীর্ঘবহর

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর জন্য দোয়া মাহফিল

যুক্তরাষ্ট্রে পানিতে ডুবে ২ বাংলাদেশির মৃত্যু

ঈদের নামাজ পড়ায় গ্রেফতার সেই ৪৮ বাংলাদেশি রিমান্ডে

ঈদের নামাজ পড়ায় গ্রেফতার সেই ৪৮ বাংলাদেশি রিমান্ডে

দেশে ‘কোভ্যাক্সিনের’ ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন

দেশে ‘কোভ্যাক্সিনের’ ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন

বাংলাদেশের রেলপথ ব্যবহারের অনুমতি চায় ভারত

শরীয়তপুরে সংখ্যালঘুদের বসতভিটা হারানো সুমিত্রা দে’র বাড়িতে পানি সম্পদ উপমন্ত্রী

শরীয়তপুরে সংখ্যালঘুদের বসতভিটা হারানো সুমিত্রা দে’র বাড়িতে পানি সম্পদ উপমন্ত্রী

রানওয়ে থেকে সাগরে ছিটকে পড়লো কার্গো উড়োজাহাজ, নিহত ২

বিজয়ের মাসে র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ‘ষড়যন্ত্র’

বিজয়ের মাসে র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ‘ষড়যন্ত্র’

কথিত মডেলের গ্রেফতারের পর বিরক্ত ও বিব্রত সাদিয়া ইসলাম মৌ

কথিত মডেলের গ্রেফতারের পর বিরক্ত ও বিব্রত সাদিয়া ইসলাম মৌ