রবিবার , ৩ অক্টোবর ২০২১ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সোলাইমানি হত্যায় জড়িত ছিল ব্রিটিশ বিমান বাহিনী!

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৩, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ
সোলাইমানি হত্যায় জড়িত ছিল ব্রিটিশ বিমান বাহিনী!

গত বছরের জানুয়ারিতে ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়। নতুন এক প্রতিবেদনে মার্কিন ড্রোন হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের ঘাঁটির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে ব্রিটিশ গুপ্তচর সংস্থা জড়িত ছিল। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্যা গার্ডিয়ান জানিয়েছে, সম্ভবত জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ব্যাপারে ইয়র্কশায়ারে অবস্থিত ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর গুপ্তচর ঘাঁটি তথ্য দিয়ে সাহায্য করেছে। মেনউইথ হিল নামের গোয়েন্দা ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা হয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার জন্য মেনউইথ হিল বিদেশি ঘাঁটি হিসেবে কাজ করেছে। গবেষণা প্রতিবেদনে এ প্রশ্ন তোলা হয়েছে যে, ইয়েমেন, সোমালিয়া এবং পাকিস্তানের ওপর মার্কিন বাহিনী বছরের পর বছর যে ড্রোন হামলা চালিয়েছে তাতেও ব্রিটিশ গুপ্তচর সংস্থা সহায়তা করছে কিনা।

মার্কিন বাহিনীর সঙ্গে ব্রিটেনের এই গুপ্তচর সংস্থার অব্যাহত সহায়তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়া

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ইন্দোনেশিয়া

একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ৩ লাখ, মৃত্যু ১ হাজার ১শ’র ওপর

সাবেক ইসি মাহবুব তালুকদার আর নেই

তেঁতুলিয়ায় ঝড় উঠছে চায়ের কাপে চুমুকে চুমুকে চলছে  ভোটের আলাপ

তেঁতুলিয়ায় ঝড় উঠছে চায়ের কাপে চুমুকে চুমুকে চলছে ভোটের আলাপ

মেহজাবিন ও মিম রাজি না হওয়ায় এবার বাঁধনকে প্রস্তাব!

মেহজাবিন ও মিম রাজি না হওয়ায় এবার বাঁধনকে প্রস্তাব!

পাবলিক বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দা নজরদারির প্রস্তুতি, বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

পাবলিক বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দা নজরদারির প্রস্তুতি, বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

কিয়েভকে অত্যাধুনিক রকেট দেবে ওয়াশিংটন

আমরা নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

পদ্মা সেতুতে দিনভর সেনাবাহিনী, পুলিশ ও সেতু কর্তৃপক্ষের সমন্বিত অভিযান

স্বাস্থ্য-তথ্যপ্রযুক্তি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের সহযোগিতা চায় কুয়েত

স্বাস্থ্য-তথ্যপ্রযুক্তি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের সহযোগিতা চায় কুয়েত