রবিবার , ১০ অক্টোবর ২০২১ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনার ধাক্কা সামলে বেড়েছে চা রপ্তানি

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১০, ২০২১ ১১:৩০ পূর্বাহ্ণ
করোনার ধাক্কা সামলে বেড়েছে চা রপ্তানি

দেশের অভ্যন্তরে চায়ের চাহিদা বাড়ায় উৎপাদন বেশি হওয়ার পরও চা রপ্তানিতে ভাটা পড়ছিল। মহামারি করোনার আগের বছর চা রপ্তানি কমে ছয় লাখ কেজিতে নেমে আসে। তবে করোনাকালে উৎপাদন সচল রাখা ও সমন্বিত পরিকল্পনার ফলে ২০২০ সালে রপ্তানি আগের বছরের চেয়ে এক লাফে ১৫ লাখ কেজি বাড়ে। তাতে গত বছর ১৯টি দেশে মোট ২১ লাখ ৭০ হাজার কেজি চা রপ্তানি করেছে রপ্তানিকারকরা। যা থেকে আয় হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ২০২৫ সালে এক কোটি কেজি চা রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সে লক্ষ্যে চা বাগান মালিক, চাষি ও রপ্তানিকারকদের সমন্বয়ে নেওয়া হয়েছে পরিকল্পনা। চলতি অর্থবছর ৪০ কোটি টাকার চা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। জুলাই থেকে সেপ্টেম্বরে রপ্তানিও আশাব্যঞ্জক।

চা উৎপাদনের জন্য প্রসিদ্ধ এলাকা মৌলভীবাজার, সিলেট, শ্রীমঙ্গল, হবিগঞ্জই শুধু নয়- এখন দেশের উত্তরাঞ্চলের অনেক জেলাতেও চা চাষে ঝুকছেন অনেকে। বর্তমানে বাংলাদেশে ১৬৭টি নিবন্ধিত চা বাগান ও টি এস্টেট রয়েছে বলে চা বোর্ড সূত্রে জানা যায়। আর সারা দেশে সুবিধাজনক মাটিতে চাষের চাষ করার পরিকল্পনা নেওয়ার পাশাপাশি ২০২৫ সালের মধ্যে দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ কোটি কেজি। এছাড়া রপ্তানির লক্ষ্য ধরা হয়েছে ১ কোটি কেজি।

এ বিষয়ে জানতে চাইলে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম  বলেন, করোনার সময়ে চা উৎপাদন বাড়াতে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ডের সমন্বিত উদ্যোগে করোনাকলেও কোনো চা ফ্যাক্টরি বন্ধ থাকেনি। অনুকূল আবহাওয়া আর চা মালিকদের সহযোগিতায় এবারও চায়ের উৎপাদন বেড়েছে। গত তিন-চার বছর ধরে চা উন্নয়নের পথনকশা হিসেবে ভূমিকা রাখায় দেশে উৎপাদিত চায়েয় রপ্তানি ও উৎপাদন উভয়ই বেড়েছে। এখানে সবার সহযোগিতা ছিল।

তিনি আরও বলেন, আমাদের প্রথম পরিকল্পনা হলো ডমেস্টিক মার্কেটে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। আমরা এখন কোয়ালিটির দিকে নজর দিয়েছি। কোয়ালিটি ভালো হলে রপ্তানি বাড়বেই। আমাদের টার্গেট আছে, ২০২৫ সালের মধ্যে ১০ মিলিয়ন (এক কোটি কেজি) চা রপ্তানি করার।

গত দুই দশকের মধ্যে চা রপ্তানিতে সবচেয়ে বেশি আয় হয় ২০০৮ সালে। ওই বছর ৮৪ লাখ কেজি চা রপ্তানি করে ৯৭ কোটি টাকা আয় করেন রপ্তানিকারকেরা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
মেলিন্ডার কাছে শেয়ার হস্তান্তর, ধনীর তালিকায় পিছিয়ে গেলেন গেটস

মেলিন্ডার কাছে শেয়ার হস্তান্তর, ধনীর তালিকায় পিছিয়ে গেলেন গেটস

অতিরিক্ত ভাড়া নিলে ‘কঠোর ব্যবস্থা’: ওবায়দুল কাদের

অতিরিক্ত ভাড়া নিলে ‘কঠোর ব্যবস্থা’: ওবায়দুল কাদের

লড়াই করে হেরেছে বাংলাদেশ!

প্রধানমন্ত্রীকে হেয় করে বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

প্রধানমন্ত্রীকে হেয় করে বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ে গ্রাম দারিদ্রমুক্তকরণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন বিএনএফ চেয়ারম্যান

বক্তব্যের জন্য জাপা‌নি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে

দর্শনা সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ; সভাপতি মো: শাহ্জামাল সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ

দর্শনা সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ; সভাপতি মো: শাহ্জামাল সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে এবার মুখ খুললেন সালাউদ্দিন

পিজি হাসপাতালে আগুন

গোসলের সময় যে ৫ অঙ্গ পরিষ্কার না করলেই বিপদ!

গোসলের সময় যে ৫ অঙ্গ পরিষ্কার না করলেই বিপদ!