রবিবার , ১৭ অক্টোবর ২০২১ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুবলীগে দোকানদারি-ব্যবসা চলবে না: ডা. মুরাদ

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৭, ২০২১ ১:২২ অপরাহ্ণ
যুবলীগে দোকানদারি-ব্যবসা চলবে না: ডা. মুরাদ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, যুবলীগের সপ্তম কংগ্রেসের চেয়ারম্যান সাহেব (শেখ ফজলে শামস পরশ), আমি আপনার কাছে হাত জোড় করলাম। আপনার নির্বাহী কমিটির সদস্য আমাকে করবেন।

তিনি বলেন, পরশ ভাই যেভাবে চালাবে যুবলীগ সেভাবে চলবে। দোকানদারি-ব্যবসা চলবে না। আজ থেকে দোকানদারি বন্ধ করে দেওয়া হলো।

রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পরশ ভাই লোক লাগবে, ৫০ হাজার লোক ডা. মুরাদ নিয়ে আসবে। আপনার কাউকে বলতে হবে না আমাকে বলবেন। আমাকে নির্বাহী কমিটির সদস্য করেন। আমি নানক-আযম সেই কমিটির সদস্য ছিলাম ২০০৩ সালে। এখানে সামনে বসা সব আমার ভাই। সবই মনে আছে। মেধাবীরা নেতৃত্ব দেবে। আর কর্মী থাকবে সবাই। আমিও কর্মী।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। এতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
রোনালদোকে নিয়ে রিয়াল-পিএসজি টানাটানি?

রোনালদোকে নিয়ে রিয়াল-পিএসজি টানাটানি?

বিএনপি নেতারা পুরোনো রেকর্ড বাজিয়ে যাচ্ছেন: কাদের

বিএনপি নেতারা পুরোনো রেকর্ড বাজিয়ে যাচ্ছেন: কাদের

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, একজন নিহত

বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘নির্দিষ্ট সরকারকেন্দ্রিক’ হওয়া উচিত নয়

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল

মৌমাছির দংশনে মারা গেল বিলুপ্তপ্রায় অর্ধশতাধিক পেঙ্গুইন

মৌমাছির দংশনে মারা গেল বিলুপ্তপ্রায় অর্ধশতাধিক পেঙ্গুইন

পঞ্চগড় জেলা আ’লীগের সভাপতি সুজন, সম্পাদক সম্রাট

‘শ্রমিক ও মালিকের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে’

আগামী বছর থেকে সরকারি হাসপাতালে স্বল্প খরচে স্বাস্থ্য পরীক্ষা

ঈদের এ আনন্দ ভ্রমণ যেন কান্নায় রূপ না নেয়: সেতুমন্ত্রী

ঈদের এ আনন্দ ভ্রমণ যেন কান্নায় রূপ না নেয়: সেতুমন্ত্রী