Saturday , 21 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তালেবানকে স্বীকৃতি দেবে তুরস্ক

প্রতিবেদক
Probashbd News
August 21, 2021 9:39 am
তালেবানকে স্বীকৃতি দেবে তুরস্ক

তুরস্ক বলেছে, আফগানিস্তানে তালেবান সরকার গঠন করার পর তাদের স্বীকৃতি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে আঙ্কারা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু একথা বলেছেন।  তিনি বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার প্রশ্নে তুরস্ক মোটেই তাড়াহুড়ো করছে না। তালেবানকে স্বীকৃতি এখনই নয়, এটি আরও পরের বিষয়। খবর ডেইলি সাবাহর।

তালেবানের সঙ্গে তুরস্কের যোগাযোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান রাজধানী কাবুলে প্রবেশের আগে তাদের রাজনৈতিক শাখার নেতাদেরকে তুরস্ক আমন্ত্রণ জানিয়েছিল।

এর আগে তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছিল, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার পরিকল্পনা বাদ দিয়েছে আঙ্কারা। আফগানিস্তানের ওপর তালেবান পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর দেশটিতে যে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল তারপর তুরস্ক এই সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্ক আরো জানিয়েছে, কাবুল বিমানবন্দরে প্রযুক্তিগত ও নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে আঙ্কারাকে যে প্রস্তাব দেয়া হয়েছে তা নিয়ে আমেরিকার সঙ্গে নতুন করে আলোচনা করা হবে।

গত সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছিলেন, তিনি তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছেন। তুরস্ক বলছে, বিষয়টিতে তালেবান এ পর্যন্ত ইতিবাচক বার্তা দিচ্ছে এবং আশা করা হচ্ছে তাদের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনে দুবাইয়ে চলছে প্রথম বইমেলা

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিচারপতি নিয়োগে আইন করা অপরিহার্য: প্রধান বিচারপতি

বিচারপতি নিয়োগে আইন করা অপরিহার্য: প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

৪ দিন বন্ধ থাকার পর ফের করোনার টিকাদান কার্যক্রম শুরু

৪ দিন বন্ধ থাকার পর ফের করোনার টিকাদান কার্যক্রম শুরু

‘আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ উৎপাদনের উপকরণগুলোর দাম অত্যাধিক বেড়েছে’

‘মসজিদুল হারামে নামাজ আদায়ে পূর্ণ ডোজ ভ্যাকসিন বাধ্যতামূলক’

‘মসজিদুল হারামে নামাজ আদায়ে পূর্ণ ডোজ ভ্যাকসিন বাধ্যতামূলক’

ধমনীতে ৯৮ শতাংশ ব্লক সত্ত্বেও হার্ট অ্যাটাক থেকে প্রাণে বাঁচলেন বাংলাদেশি

আটলান্টিক মহাসাগরে আসছে দামি যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’

ব্যাংক থেকে ২২০ কোটি টাকা তুলে নিয়েছেন এস আলম গ্রুপ