Saturday , 28 June 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক

প্রতিবেদক
Probashbd News
June 28, 2025 8:52 am

মালয়েশিয়ায় চলতি সপ্তাহে সেলাঙ্গর ও জোহর রাজ্যে পরিচালিত তিন দফা অভিযানে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, ২৪ এপ্রিল শুরু হওয়া এই অভিযানে ধৃতদের বিরুদ্ধে চরমপন্থি মতাদর্শ ছড়ানো ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মন্ত্রী জানান, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে এবং তাদের শাহ আলম ও জোহর বারুর সেশন আদালতে তোলা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, এই বাংলাদেশিরা আইএস মতাদর্শে অনুপ্রাণিত হয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নিয়োগ সেল গঠন করে উগ্রবাদ প্রচার, অর্থ সংগ্রহ এবং নিজ দেশে সরকার উৎখাতের পরিকল্পনা করছিল।

মন্ত্রী আরও বলেন, “মালয়েশিয়া কখনো কোনো বিদেশি উগ্রবাদী আন্দোলনের জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে না। আমাদের নিরাপত্তা বাহিনী স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে দ্রুত, কঠোর ও কার্যকর ব্যবস্থা নেবে।”

 

সর্বশেষ - সাহিত্য