বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দুই মাসের পেট্রোল ও অকটেন মজুত আছে: জ্বালানি মন্ত্রণালয়

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ৯, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

দেশে আগামী দুই মাসের পেট্রোল ও অকটেন মজুত আছে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মনির হোসেন চৌধুরী বলেন, এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের সংকট নেই। বর্তমানে দেশে ১ লাখ ৪৩ হাজার টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ টন অকটেন ও ১৬ হাজার ৮১২ টন পেট্রোল মজুত আছে। আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না।

তিনি বলেন, এখন ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০০ টাকায়, কিন্তু সমন্বয় করলে এর প্রকৃত মূল্য দাঁড়ায় ১৫৫ টাকা। প্রতি লিটার ডিজেলে ৫৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। প্রতি মাসে জ্বালানি তেলে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও তেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

মনির চৌধুরী বলেন, এ পর্যন্ত সারা দেশে অভিযান পরিচালনার মাধ্যমে ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার তেল উদ্ধার করা হয়েছে। মজুত ও অতিরিক্ত কেনার প্রবণতা পরিবর্তন না হলে সমস্যার সমাধান হবে না।

যুদ্ধ কেটে গেলেও দীর্ঘমেয়াদে মজুত বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, অন্তত ৩ মাসের জ্বালানি মজুতের সক্ষমতা তৈরি করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধ হলেও দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে প্রভাব থাকবে জানিয়ে মনির হোসেন বলেন, শুধু বাংলাদেশ নয়; বিশ্বের সব দেশেই যুদ্ধের প্রভাব থাকবে। চলতি এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। জনগণের কথা চিন্তা করেই বাড়ানো হয়নি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

বানের জলে ভেসে গেছে তাদের ঈদ আনন্দ

চট্টগ্রামে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম

তালেবানের ‘মেরুদণ্ড ভেঙে দেওয়ার’ হুমকি দিয়ে যা বললেন আশরাফ ঘানি

তালেবানের ‘মেরুদণ্ড ভেঙে দেওয়ার’ হুমকি দিয়ে যা বললেন আশরাফ ঘানি

ড্রাগ টেস্টে ফেল করে অলিম্পিক থেকে বাদ নাইজেরিয়ান খেলোয়াড়

ড্রাগ টেস্টে ফেল করে অলিম্পিক থেকে বাদ নাইজেরিয়ান খেলোয়াড়

১৫ আগস্টের পর বীর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না: প্রধানমন্ত্রী

১৫ আগস্টের পর বীর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না: প্রধানমন্ত্রী

করোনা আক্রান্ত হয়ে মালয়েশিয়ার জনপ্রিয় সংগীত শিল্পীর মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মালয়েশিয়ার জনপ্রিয় সংগীত শিল্পীর মৃত্যু

বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত অর্ধশত চরসহ নিম্নাঞ্চল

গ্রিক সাইপ্রাসের কাণ্ডে চরম ক্ষুব্ধ তুরস্ক

গ্রিক সাইপ্রাসের কাণ্ডে চরম ক্ষুব্ধ তুরস্ক

১৯ ডিসেম্বর সমাবেশ করবে মহানগর ১৪ দল

বাংলাদেশের বিরুদ্ধে ভিসা বিধি-নিষেধ আরোপ করতে চায় ইইউ