বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১১, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার ছয়দিন ও তার স্বামী রাব্বি শিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে এদিন সকালে তাদেরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ ও কাইয়ুম হোসেন নয়ন শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের ওই রিমান্ডের আদেশ দেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে বুধবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ ডিসেম্বর আসামি আয়েশা বাদী আজিজুল ইসলামের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। গত ৮ ডিসেম্বর সকাল ৭টার দিকে তিনি নিজ কর্মস্থল উত্তরায় চলে যান। কর্মস্থল থেকে তিনি স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে তিনি নিরুপায় হয়ে বেলা ১১টার দিকে বাসায় ফেরত আসেন। এসে দেখেন, তার স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন এবং সে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার মেয়ের গলার ডান দিকে কাটা, গুরুতর অবস্থায় মেইন গেটের দিকে পড়ে আছে। তখন মেয়ের ওই অবস্থা দেখে তাকে উদ্ধার করে পরিছন্নকর্মী মো. আশিকের মাধ্যমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাদী আজিজুল বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখতে পান, আসামি গৃহকর্মী আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে কাজ করার জন্য বাসায় আসেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটের সময় তার মেয়ের একটি মোবাইল, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চলে যান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাদী নিশ্চিত হন যে, অজ্ঞাত কারণে সকাল ৭টা ৫১ থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো সময় তার স্ত্রী ও মেয়েকে ছুরি অথবা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
বিএনপির অপপ্রচার সংক্রমণের সাথে তাল মিলিয়ে ছড়িয়ে পড়েছে : কাদের

বিএনপির অপপ্রচার সংক্রমণের সাথে তাল মিলিয়ে ছড়িয়ে পড়েছে : কাদের

ইএসডিও পরিবেশ বান্ধব নির্মান সামগ্রী প্রকল্পের লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

ইসরাইলসহ ৫ দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত

ইসরাইলসহ ৫ দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত

কখনোই নিবন্ধন করেনি দেশের ১৪ শতাংশ হাসপাতাল: আইসিডিডিআর’বি

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ব্যবস্থা নেবো: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ব্যবস্থা নেবো: অর্থমন্ত্রী

৩ দিনের জন্য ২ কোটি রুপি পেয়েছিলেন পামেলা অ্যান্ডারসন

৩ দিনের জন্য ২ কোটি রুপি পেয়েছিলেন পামেলা অ্যান্ডারসন

বাংলাদেশ-ভারত যৌথভাবে ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক

বাংলাদেশ-ভারত যৌথভাবে ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই : ওবায়দুল কাদের

বালিয়াডাঙ্গীর দুওসুও ইউপিতে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীর দুওসুও ইউপিতে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠিত

১৫ আগস্টের পর বীর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না: প্রধানমন্ত্রী

১৫ আগস্টের পর বীর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না: প্রধানমন্ত্রী