Saturday , 22 November 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিবেদক
Probashbd News
November 22, 2025 1:05 pm

সাভারের জাতীয় স্মৃতিসৌধের মুক্তিযুদ্ধের শহীদদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

শনিবার (২২ নভোম্বর) সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং একটি গাছের চারা রোপণ করেন তিনি।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুকএয়ারের বিমানটি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করে।

বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত