মঙ্গলবার , ৯ নভেম্বর ২০২১ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রোহিতই হচ্ছেন ভারতের অধিনায়ক!

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ৯, ২০২১ ৫:১৭ পূর্বাহ্ণ
রোহিতই হচ্ছেন ভারতের অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক

ভারতের নবনিযুক্ত কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে এখনো টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক কে হবে তা নিয়ে আলোচনায় বসেনি নির্বাচকরা। তবে গতকাল নামিবিয়ার বিপক্ষে ভারতীয় জাতীয় দলের হয়ে কোচিং অধ্যায় শেষ করা রবি শাস্ত্রি আকারে-ইঙ্গিতে জানিয়ে দিলেন, রোহিত শর্মাই নিচ্ছেন বিরাট কোহলির জায়গা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে কোহলি জানিয়ে দেন, টুর্নামেন্ট শেষে এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ছেন তিনি। তখন থেকেই জোর আলোচনা, কার হাতে যাচ্ছে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। রোহিত অবশ্য শুরু থেকেই এগিয়ে ছিলেন অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে।

একে তো নেতা হিসেবে আইপিএলে দারুণ সফল রোহিত, তার ওপর কোহলির অবর্তমানে তিনিই সামলাতেন টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। কোহলি দলে থাকলে কাজ করতেন তার ডেপুটি হিসেবে।

গতকাল নামিবিয়া ম্যাচের পর ভারতের বিদায়ী কোচ শাস্ত্রিও বুঝিয়ে দিলেন রোহিতই পেয়ে যাচ্ছেন দায়িত্ব। তিনি বলেন, ‘আমার মতে রোহিত খুব যোগ্য ছেলে। সে অনেকগুলো আইপিএলের শিরোপা জিতেছে, দলের সহ-অধিনায়ক হিসেবে কাজ করেছে। সে এই দায়িত্ব নিতে প্রস্তুত আছে।’

কোহলিও ম্যাচ শেষে জানিয়েছেন, ভারতের দায়িত্ব নিয়ে প্রস্তুত রোহিত। এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচের পর কোহলি বলেন, ‘রোহিত দলে আছে। সে অনেকদিন ধরেই সবকিছু কাছ থেকে দেখছে। আমরা সব সময়ই দলের নেতা হিসেবে থাকব। কিন্তু এটা ভারতীয় ক্রিকেটের অনন্য এক মাইলফল হয়ে থাকবে, বিশেষ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেনে ফক্স নিউজের সাংবাদিক নিহত: বিবিসি

মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘এক চীন নীতি’ সমর্থন করায় বাংলাদেশের প্রতি খু‌শি চীন

শ্রীনগরে আওয়ামিলীগ নেতার বিরুদ্ধে গণপূর্তের কয়েক কোটি টাকার জায়গা দখলের অভিযোগ

কানাডায় কনসাল জেনারেল নাইম উদ্দিনকে বিদায় সংবর্ধনা

কানাডায় কনসাল জেনারেল নাইম উদ্দিনকে বিদায় সংবর্ধনা

দেড় বছর পর বিদেশি ছাত্রদের জন্য খুলল জাপানের দুয়ার

দেড় বছর পর বিদেশি ছাত্রদের জন্য খুলল জাপানের দুয়ার

কুমিল্লায় মাদকব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে এক র‌্যাব সদস্যসহ গুলিবিদ্ধ ৪

সরকার সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে: আব্বাস

সরকার সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে: আব্বাস

ঝুঁকিতে থাকা শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন দিল ইসরায়েল

ঝুঁকিতে থাকা শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন দিল ইসরায়েল

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত