Thursday , 13 June 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না ইসরাইল, দায় চাপানো হচ্ছে হামাসের ওপর

প্রতিবেদক
Probashbd News
June 13, 2024 2:45 pm

যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতির লিখিত গ্যারান্টি চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত বুধবার (১২ জুন) যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারী দুটি সূত্র এই তথ্য জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া গাজার শান্তিচুক্তি প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির ওপরই জোর দিচ্ছে হামাস । কিন্তু ইসরাইল এখনো স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হচ্ছে না।
সম্প্রতি নিরাপত্তা পরিষদেও গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। এতেও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। কিন্তু ইসরাইল এখনো তা মেনে নেওয়ার কথা বলছে না। আর হামাস বলছে, তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়।

গত ২৭ মে ইসরাইল যে প্রস্তাব দিয়েছিল, তাতে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে অস্পষ্টতা আছে। এতে বলা হয়েছে, দুই পক্ষ প্রথমে ছয় সপ্তাহে প্রথম ধাপের অস্ত্রবিরতিতে যবে। এ সময় তারা বন্দি বিনিময় করবে। দ্বিতীয় পর্যায় শুরু হবে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাধ্যমে। কিন্তু এখানে যদি কোনো অবস্থাতেই ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি না হয়? হামাস তাই শুরুতেই স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দাবি করছে।

ইসরাইল-যুক্তরাষ্ট্র প্রস্তাবে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায় বা ধাপটির স্থায়িত্ব হবে ছয় সপ্তাহের। এতে যদি সমঝোতা না হয়, তবে তা সম্প্রসারিত করা হবে। কিন্তু হামাস মনে করছে, এই প্রস্তাবে ইসরাইলকে যুদ্ধ আবার শুরুর অধিকার দেওয়া হয়েছে।

মধ্যস্ততাকারীরা বলছেন, হামাস আরও কয়েকটি সংশোধনী দাবি করছে। তবে সেগুলো খুবই ছোটখাট। সেগুলো সমাধান করতে সমস্যা হবে না। কিন্তু স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টিই এখন খুবই গুরুত্বপূর্ণ।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু বার বার বলে আসছেন, হামাসকে ধ্বংস না করা পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবে না।

তিনি আরও দাবি করেছেন, তাদের যুদ্ধবিরতি প্রস্তাবে এই যুদ্ধে তাদের লক্ষ্য পূরণের বিষয়টি অনুমোদন করা রয়েছে।

এই প্রেক্ষাপটে হামাস মনে করছে, ইসরাইল কেবল যুদ্ধবিরতির প্রথম অংশটুকু বাস্তবায়ন করবে। এর মাধ্যমে তারা জীবিত নারী, বয়স্ক এবং অসুস্থ পণবন্দিদের মুক্ত করিয়ে নেবে। এসব বন্দি মুক্ত হলেই তারা পূর্ণ গতিতে আবার হামলা চালাবে। এমনকি তখন হামলার গতি হবে আরও ভয়াবহ।

সূত্র: টাইমস অব ইসরাইল, আলজাজিরা।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়: মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু

মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দরে হবে স্পেশাল লাউঞ্জ

সৌন্দর্য্য হারাচ্ছে পটুয়াখালী সমুদ্র সৈকত

এসএসসি-এইচএসসির বিষয়ে কাল সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী

এসএসসি-এইচএসসির বিষয়ে কাল সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী

রবিউল আউয়াল মাস যে বার্তা দিয়ে যায়

লিবিয়ায় নিখোঁজ বাংলাদেশি সাংবাদিকের সন্ধান মিলেছে

ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করলেন ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন

ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করলেন ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন

এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু, যে শিক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবে

এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু, যে শিক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবে

মুম্বাইয়ে ফিল্ম ফেস্টিভ্যালে চেয়ারপারসনের দায়িত্বে প্রিয়াঙ্কা

মুম্বাইয়ে ফিল্ম ফেস্টিভ্যালে চেয়ারপারসনের দায়িত্বে প্রিয়াঙ্কা

করোনায় কাজ হারিয়ে ফেরত এসেছেন ৫ লাখ প্রবাসী

করোনায় কাজ হারিয়ে ফেরত এসেছেন ৫ লাখ প্রবাসী