Monday , 28 February 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতা চান সিইসি

প্রতিবেদক
Probashbd News
February 28, 2022 10:26 am
সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতা চান সিইসি

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা চান নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠ না ছাড়ার আহ্বান জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেওয়ার পর নিজের প্রথম কর্মদিবসে আজ সোমবার সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন। সিইসির সঙ্গে নতুন চার নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমানও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমঝোতা সৃষ্টির চেষ্টা করতে হবে। মুখ ফিরিয়ে রাখলে দূরত্ব আরও বাড়বে।

সিইসি বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বকে আমরা সহায়তা করব। রাজনৈতিক নেতৃত্ব যদি রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা না করে, পলিটিক্যাল লিডারশিপে যদি ন্যূনতম সমঝোতা না থাকে, আমি তো তাদের মুরব্বি হতে পারব না। তাঁরা আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি অভিজ্ঞ।’

হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা অনুনয়-বিনয় করব, আপনারা নিজেদের মধ্যে সমঝোতা সৃষ্টি করেন। একটা চুক্তিবদ্ধ হন যে আপনারা নির্বাচনটা সুন্দরভাবে পরিচালনা করবেন, ওখানে সহিংসতা করবেন না। কেউ কাউকে বাধা দেবেন না।’

সিইসি আরও বলেন, তাঁরা আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন করে গণতন্ত্রকে সুসংহত করতে চেষ্টা করবেন। সাংবিধানিক শপথে থেকে সততা-নিষ্ঠার সঙ্গে নির্বাচন পরিচালনায় তাঁরা সচেষ্ট থাকবেন।

সর্বশেষ - সাহিত্য