বুধবার , ১০ এপ্রিল ২০২৪ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আজ যেসব দেশ ঈদ উদযাপন করছে

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ১০, ২০২৪ ২:২০ অপরাহ্ণ

রমজানে এক মাস সিয়াম সাধনা শেষে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
একমাত্র মুসলিম দেশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুসলমানদের অন্যতম বৃহৎ উৎসবের দিনটি উদযাপন করা হবে বাংলাদেশে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে রোজা ৩০টি হয়েছে। কিন্তু মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এবার রোজা হয়েছে ২৯টি। এ বছর দেশ দুইটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ।

সে হিসেবে মঙ্গলবার এই দুটি দেশে রমজানের ২৯তম দিন ছিল। এ ছাড়া কাতার, মিসর, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতেও আজ ঈদ পালন করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, লিবিয়া, সুদানসহ উত্তর আফ্রিকার মুসলিমরাও আজ ঈদের উৎসব পালন করছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ইরানও বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে।
ইউরোপ ও আমেরিকার অন্য দেশগুলোতেও ঈদ হবে বুধবার।
ভারতের তিনটি রাজ্যে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। যদিও দেশটির রাজধানী দিল্লিসহ বেশিরভাগ অঞ্চলে চাঁদ দেখা যায়নি।
এদিকে দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানেও মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
দেশটির বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে চাঁদের দেখা মেলে। ফলে বুধবার দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ডিবি কর্মকর্তা-পরী মনির অনৈতিক সম্পর্কও তদন্ত হবে

ডিবি কর্মকর্তা-পরী মনির অনৈতিক সম্পর্কও তদন্ত হবে

দেশে আরও ২৩ লাখ ফাইজারের টিকা আসছে রাতে

দেশে আরও ২৩ লাখ ফাইজারের টিকা আসছে রাতে

‘খেলা’ বন্ধ করতে বললেন হারুন, সেতুমন্ত্রী বললেন চলবে

হাওয়ায় উড়ে গিয়ে খাবার দিচ্ছে ডেলিভারি বয়! ভিডিও ভাইরাল

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, শীর্ষস্থান হারালেন সাকিব

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, শীর্ষস্থান হারালেন সাকিব

ইতালির উপকূলে নৌকাডুবিতে ২৬ অভিবাসীর মৃত্যু

পানি পথে ইতালি যাওয়ার সময় সাগরে নৌকা ডুবে ১১ জনের মৃত্যু,২৬ শিশুসহ ৬৪ জন এখনও নিখোঁজ

জলপাইগুড়ি-ঢাকা রুটে নতুন ট্রেনের চলাচল শুরু

বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে অসহায়ের পাশে দাঁড়ান: বিএনপিকে কাদের

বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে অসহায়ের পাশে দাঁড়ান: বিএনপিকে কাদের

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছেলেঅস্ত্র-গুলিসহ গ্রেপ্তার