Tuesday , 30 November 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

এবার জাপানে শনাক্ত হলো ওমিক্রন

প্রতিবেদক
Probashbd News
November 30, 2021 11:44 am
এবার জাপানে শনাক্ত হলো ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক

করোনার নতুন ধরন ওমিক্রন এবার জাপানে শনাক্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওমিক্রন আতঙ্কে ইসরায়েলের পর স্থানীয় সময় সোমবার (২৯ নভেম্বর) জাপানও বিদেশিদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এর একদিন পরই দেশটিতে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেলো।

জাপানের ওই ব্যক্তি নামিবিয়া থেকে দেশে প্রবেশ করেন। দেশটির রোগ সংক্রামক জাতীয় ইনস্টিটিউটের ওমিক্রনের তথ্য উপাত্ত বিশ্লেষণের পর সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এই প্রথম জাপানে ওমিক্রন শনাক্ত হলো। ৩০ বছর বয়সী এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন করোনার এই নতুন ধরনে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ৩০ নভেম্বর থেকে কার্যকর হয়েছে জাপানে বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা স্থানীয় সময় সোমবার (২৯ নভেম্বর) এক ঘোষণায় বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়টি জানান। দেশটির প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা সব বিদেশি নাগরিকের জন্য ৩০ নভেম্বর থেকে প্রবেশে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছি। দেশটির সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে, ব্যবসায়ী, বিদেশি শিক্ষার্থীরাও থাকছেন এর আওতায়।

গত ৮ নভেম্বর জাপান বিদেশি শিক্ষার্থী ও টেকনিক্যাল ইন্টার্নদের প্রবেশের অনুমতি দিয়েছিল। তাদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল, তবে টিকা নেওয়াদের ক্ষেত্রে তা ছিল ১০ দিন।

সূত্র: এএফপি, এনডিটিভি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
সাড়ে ৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে

সাড়ে ৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে

স্বামীর অপরাধের শাস্তি পেতে যাচ্ছেন শিল্পা শেঠি

স্বামীর অপরাধের শাস্তি পেতে যাচ্ছেন শিল্পা শেঠি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে ৯ জন আহত

গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বীর্য সন্ত্রাসের শিকার দ. কোরিয়ার নারীরা : গার্ডিয়ান

বীর্য সন্ত্রাসের শিকার দ. কোরিয়ার নারীরা : গার্ডিয়ান

এবার জার্মানিতে করোনা টিকার নামে স্যালাইন পুশ!

এবার জার্মানিতে করোনা টিকার নামে স্যালাইন পুশ!

পায়ে হেঁটে পার হওয়া যাবেনা পদ্মা সেতু

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে

রোহিঙ্গাদের খবর নিতে কক্সবাজারে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের খবর নিতে কক্সবাজারে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

১ সেপ্টেম্বর থেকে সারা দেশে একই দামে ইন্টারনেট

১ সেপ্টেম্বর থেকে সারা দেশে একই দামে ইন্টারনেট