Tuesday , 16 November 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নামিবিয়াতেও ক্রিকেট বিশ্বকাপ!

প্রতিবেদক
Probashbd News
November 16, 2021 1:37 pm
নামিবিয়াতেও ক্রিকেট বিশ্বকাপ!

 স্পোর্টস ডেস্ক 

আইসিসি ২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের স্বাগতিকদের নাম ঘোষণা করেছে। এ সময়ে ১৪টি দেশে আটটি বৈশ্বিক টুর্নামেন্ট হবে। এ ১৪টি দেশের মধ্যে ১১টি পূর্ণ সদস্য, বাকি তিনটি সহযোগী দেশ।

প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া।

২০২৭ সালে হবে এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ের মাঠে। 

ওয়ানডে বিশ্বকাপে ২০০৩ সালেই খেলেছে নামিবিয়া—এর আগে-পরে ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বমঞ্চে আর খেলা হয়নি। খেললেও সেবার জয়ের মুখ দেখা হয়নি নামিবিয়ার। ছয় ম্যাচের ছয়টিতেই জুটেছে হার। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের  সুপার টুয়েলভে ওঠাই ছিল নামিবিয়ার বড় অর্জন। 

কিন্তু সেখানেই থেমে থাকেনি নামিবিয়া। সুপার টুয়েলভে প্রথম ম্যাচে আবুধাবিতে স্কটল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠি ম্যাচে জয় তুলে নেয় নামিবিয়া। 

সর্বশেষ - সাহিত্য