Monday , 20 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গুলশানের আগুনের ঘটনায় তদন্ত কমিটি

প্রতিবেদক
Probashbd News
February 20, 2023 3:05 am

রাজধানীর গুলশানে আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি বলেন, গুলশানে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
সদস্য হিসেবে থাকবেন উপপরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স), ঢাকার সহকারী পরিচালক, গুলশান জোনের উপসহকারী পরিচালক ও স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এদিকে দীর্ঘ চার ঘণ্টা পর রাত ১১টার দিকে গুলশানের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা আরও আগে আগুন নিয়ন্ত্রণে আনতে পারতাম। কিন্তু বাস্তব সত্য হচ্ছে আমরা আড়াই ঘণ্টা যাবৎ চেষ্টা করছি, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বিপদের সময় আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো উদ্ধার কাজে রাস্তাটা ছেড়ে দিতে হবে, আবেগ দিয়ে সবকিছু হয় না। ফায়ার ব্রিগেড তাদের প্রটোকল অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজগুলো করছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সাত তলা থেকে ১২ তলা পর্যন্ত প্রাথমিকভাবে সার্চ করে দেখেছে। দ্বিতীয়বার তারা আবারও দেখছে। ১-৪ বছরের শিশুসহ বেশ কয়েকজনকে উদ্ধার করেছে ফায়ার ব্রিগেডের কর্মীরা। টপ ফ্লোরে ১১ জন আটকে ছিল, তাদের উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আছে, আমরা চেষ্টা করছি।

সর্বশেষ - সাহিত্য