Thursday , 14 October 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তাইওয়ানে ১৩তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক প্রাণহানির শঙ্কা

প্রতিবেদক
Probashbd News
October 14, 2021 8:49 am
তাইওয়ানে ১৩তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক প্রাণহানির শঙ্কা

তাইওয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগে বহু মানুষ হতাহত হয়েছেন। এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুসারে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের একটি ১৩তলা ভবনে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।

স্থানীয় দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটির আগুন ‘অত্যন্ত ভয়াবহ’ ছিল। এতে বেশ কয়েকটি ফ্লোর প্রায় ধ্বংস হয়ে গেছে।

শহরটির দমকল প্রধান লি চিং-হসিউ ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, ১৩টি মরদেহ সরাসরি মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হাসপাতালে পাঠানো আরও ৫৫ জনের মধ্যে ১৪ জনের শরীরে জীবিত থাকার কোনো লক্ষণ দেখা যায়নি।

হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি।

তবে লি জানিয়েছেন, এ ঘটনায় মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যেতে পারে। দমকমলকর্মীরা এখনো অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
আগস্ট মাস এলেই বিএনপি অতীতের অন্তর্জ্বালায় অস্থির হয়ে পড়ে : ওবায়দুল কাদের

আগস্ট মাস এলেই বিএনপি অতীতের অন্তর্জ্বালায় অস্থির হয়ে পড়ে : ওবায়দুল কাদের

মডেল পিয়াসাকে আরও ২৭ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ

মডেল পিয়াসাকে আরও ২৭ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ

৫ ঘণ্টা পর থামলো সীমান্তের সংঘর্ষ

কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী দীপান্বিতা সেন মারা গেছেন

মেয়েটি ক্যান্সার আক্রান্ত জেনেও বিয়ে করলেন প্রবাসী

আগামী মার্চের মধ্যেই ইউরোপে প্রাণ হারাতে পারে ৫ লাখ মানুষ

আগামী মার্চের মধ্যেই ইউরোপে প্রাণ হারাতে পারে ৫ লাখ মানুষ

ঈদে সোনামসজিদ স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদে সোনামসজিদ স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় ৩য় হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার

মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় ৩য় হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার

যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ নিয়ে সংসদে যা বললেন রুমিন ফারহানা

যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ নিয়ে সংসদে যা বললেন রুমিন ফারহানা

প্রশ্নপত্র ফাঁস: উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত