Sunday , 27 February 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

খারকিভেই প্রথমবারের মত রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে: বিবিসির বিশ্লেষণ

প্রতিবেদক
Probashbd News
February 27, 2022 1:30 pm
খারকিভেই প্রথমবারের মত রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে: বিবিসির বিশ্লেষণ

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেই প্রকৃত অর্থে রুশ ও ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে প্রথমবারের মত রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে বলে বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস রোববার জানিয়েছেন।

রাস্তার যুদ্ধ কখন কি হবে তা আগে থেকে বলা কঠিন। আক্রমণ ও প্রতিরক্ষা – দু’দিক থেকেই এ যুদ্ধ এক কঠিন পরীক্ষা। স্থানীয় সময় রোববার সকাল থেকে সেখানে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। 

শহরটি থেকে প্রকাশ পাওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার কোণায় কোণায় ইউক্রেনের সৈন্যরা রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করছে এবং রুশ সৈন্যরাসাঁজোয়া যানের পেছনে পেছনে পায়ে হেঁটে এগুচ্ছে।

পল এ্যাডামস লিখছেন, গত কয়েকদিনে রুশ কৌশল ছিল বড় শহরগুলো এড়িয়ে চলা, এবং দৃশ্যত তাদের ইচ্ছা ছিল রাজধানী কিয়েভে ঢুকে সরকার পরিবর্তন ঘটানো।

খারকিভের ক্ষেত্রে হয়তো সেই কৌশলে একটা পরিবর্তন আনা হয়েছে।

খারকিভ শহরটি রুশ সীমান্তের একেবারে কাছে, এবং বরাবরই এ সম্ভাবনা ছিল যে রুশ অভিযান হলে এ শহরটিই হয়তো প্রথম বিপদে পড়বে।

রুশ আগ্রাসনের তৃতীয় দিন শনিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ান সেনারা প্রবেশ করেছে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় কর্মকর্তারা। 

খারকিভ শহরের গ্যাস পাইপলাইন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। খারকিভ শহরবাসীর জন্য পাইপলাইনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে জানা গেছে। বিস্ফোরণের ফলে শহরে দূষণ ছড়াবে যার জেরে বহু প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। রাজধানী কিয়েভে ইউক্রেনের তেলভাণ্ডারেও হামলা করেছে রুশ বাহিনী।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
করোনায় আক্রান্ত মুশফিকের মা-বাবা

করোনায় আক্রান্ত মুশফিকের মা-বাবা

আশ্রয়প্রার্থীদের ডিজিটাল ডেবিট কার্ড দিচ্ছে জার্মানি

ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মালয়েশিয়ায় ভিসা পেতে প্রবাসী বাংলাদেশিদের চরম অনিশ্চয়তা

নিউইয়র্ক সিটি মেয়রের অ্যাডভাইজার হলেন ফাহাদ সোলায়মান

সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক মারা গেছে

আগস্টে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ডলার

মুখোশ পরে রমনার বটমূলে প্রবেশ করা যাবে না

শিশুর সঙ্গে যৌন কেলেঙ্কারি, গ্রেফতার প্রিমিয়ার লিগের ফুটবলার

শিশুর সঙ্গে যৌন কেলেঙ্কারি, গ্রেফতার প্রিমিয়ার লিগের ফুটবলার