Friday , 21 October 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ, মাসিক বেতন ১ লক্ষ

প্রতিবেদক
Probashbd News
October 21, 2022 11:34 am

সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ, মাসিক বেতন ১ লক্ষ ২০ হাজারদক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রদেশে কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশ থেকে লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিট্ডে (বোয়েসেল) সম্প্রতি এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুসারে পাঁচ মাস মেয়াদে কমপক্ষে ২০০ কর্মী বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হবে। প্রত্যেকের কর্ম ঘণ্টা হবে ৮ ঘণ্টা। সাপ্তাহিক এক দিন ছুটি। বাংলাদেশি টাকায় মাসিক বেতন হবে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা।

তবে শুধুমাত্র রাঙ্গামটি, খাগড়াছড়ি জেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সুঠাম দেহের অধিকারী ও কোঠোর পরিশ্রমী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়সসীমা ৩০-৪৫ বছরের মধ্যে হতে হবে। নিয়মিত কৃষি কাজে সঙ্গে জড়িত থাকতে হবে। এছাড়াও শূকরের বিষ্ঠার জৈবসার ব্যবহার করে চাষাবাদে সক্ষম হতে হবে।

প্রার্থীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২০ অক্টোবর, ২০২৩ পর্যন্ত থাকতে হবে।

আবেদন করতে হবে এই গুগল ডকসের মাধ্যমে। আবেদন শেষে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সার্ভিস চার্জ : বোয়েসেল এর সার্ভিস চার্জ বাবদ ১৫০০০ টাকা, ভ্যাট ট্যাক্স, ভিসা, স্মার্ট কার্ড, কল্যাণ তহবিল, বীমা, ডাটাবেইজ রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ১৪৮৯০ সহ মোট ২৯৮৯০ টাকা প্রদান করতে হবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে এবার মুখ খুললেন সালাউদ্দিন

জকসু নির্বাচন: শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা শেষে পুলিশে দিল ছাত্রদল নেতাকর্মীরা

‘ফ্রি ম্যান অব দ্য সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ড পেলেন নুরুজ্জামান

সীতাকুণ্ডে আগুন ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় এক কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা!

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

বন্ধ ৬টি পাটকল ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত

তালেবানের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করেছে তুরস্ক: এরদোগান

তালেবানের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করেছে তুরস্ক: এরদোগান

সমুদ্রবন্দর থেকে নামল বিপদ সংকেত

নিজ নাগরিকদের স্বেচ্ছায় ইথিওপিয়া ছাড়ার অনুমতি যুক্তরাষ্ট্রের

নিজ নাগরিকদের স্বেচ্ছায় ইথিওপিয়া ছাড়ার অনুমতি যুক্তরাষ্ট্রের