Monday , 17 October 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

প্রতিবেদক
Probashbd News
October 17, 2022 1:07 pm

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেল ২ টা ৪৫ মিনিটের দিকে ক্যানবেরার হাজাল হওক এভিনিউ এবং চপিংস রোডে একটি টয়োটা হাসব্যাক এবং টয়োটা ভ্যানের মধ্যে মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ড. আনোয়ারের বাবা শহিদুল ইসলাম (৬২), মা রাজিয়া সুলতানা (৫৫) এবং ছোট ভাই রনি (২২)।

জানা গেছে, হ্যাসব্যাক চালাচ্ছিলেন ক্যানবেরা নিবাসী ড. আনোয়ার জাহিদ। তিনি এখন হাসপাতালের আইসিইউতে ভর্তি। ফায়ার রেস্কিউ টিম এবং ইমার্জেন্সি বিভাগের লোকজন হ্যাসবাক কেটে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছেন।
এদিকে দুর্ঘটনার এ খবরে ক্যানবেরা, সিডনি, মেলবর্ন, ব্রিজবেন তথা সারা অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - সাহিত্য