Tuesday , 27 September 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দেশে ফেরার জন্য প্রবাসীকে টিকিট দিল হাইকমিশন

প্রতিবেদক
Probashbd News
September 27, 2022 6:42 pm

গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি কর্মী এমদাদ সরদারকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে একটি বিমান টিকিট হস্তান্তর করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।

২৫ সেপ্টেম্বর রোববার হাইকমিশনার অফিসে এ টিকিট হস্তান্তর করেন রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

এ সময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।

মালদ্বীপ প্রবাসী এমদাদ সরদার কর্মক্ষেত্রে কাজের সময় পায়ে আঘাত পান এবং পরবর্তীতে পায়ে ইনফেকশন হয়। বর্তমানে তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

২৭ সেপ্টেম্বর মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি বাংলাদেশে ফিরে যাবেন। এমদাদ সরদারের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়।

সর্বশেষ - সাহিত্য